Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'সবটাই সাজানো ঘটনা...', মুখ খুললেন কপিলের মঞ্চে বারংবার বিদ্রুপের শিকার হওয়া সুমনা

কপিল শর্মার শোয়ের পর্দার বউ হিসেবে পরিচিত সুমনা চক্রবর্তী। ‘ভুরি’ এবং ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তে তাঁর অভিনয় জনপ্রিয় হয়েছিল।

'সবটাই সাজানো ঘটনা...', মুখ খুললেন কপিলের মঞ্চে বারংবার বিদ্রুপের শিকার হওয়া সুমনা

ফাইল চিত্র

শেষ আপডেট: 13 February 2025 18:52

দ্য ওয়াল ব্যুরো: কপিল শর্মার শোয়ের পর্দার বউ হিসেবে পরিচিত সুমনা চক্রবর্তী। ‘ভুরি’ এবং ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তে তাঁর অভিনয় জনপ্রিয় হয়েছিল। তবে, শোয়ের তৃতীয় সিজনে সুমনাকে আর দেখা যায়নি। মুম্বইয়ের সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, শোয়ে সুমনা প্রায়ই বিদ্রুপের শিকার হতেন, আর তাই তিনি শো ছেড়ে দেন।

সম্প্রতি সুমনা চক্রবর্তী এই বিষয়ে মুখ খুলেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, 'পুরোটাই স্ক্রিপ্টেড।' অর্থাৎ, শোয়ে তাঁর বিদ্রুপ করা সবটাই আসলে চিত্রনাট্যের অংশ। সুমনা বলেন, 'কিছুই আসল নয়, সবকিছু চিত্রনাট্যে সাজানো ছিল। আমি শুধু সেই লাইনগুলো মুখস্থ করতাম। কমেডি আমার জন্য সহজ ছিল না, তাই কাজটি করার জন্য অনেক সময় লেগেছিল।'

সুমনা আরও বলেন, 'আমার নিজের রসবোধ আছে, কিন্তু তা কমেডি শোয়ের সঙ্গে খাপ খায় না। আমি যখন চিত্রনাট্য পেতাম, তখন পেন নিয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলো হাইলাইট করে মুখস্থ করতাম। কারণ কমেডি শোয়ে টাইমিং খুবই গুরুত্বপূর্ণ।'

কপিলের শোয়ের তৃতীয় সিজনে না থাকার বিষয়ে সুমনা বলেন, নেটমাধ্যমে গুঞ্জন ওঠে যে, কপিল শোয়ের ঘোষণা দেওয়ার সময় সুমনা রোমে শুটিং করছিলেন এবং তাঁকে এই বিষয়ে জানানো হয়নি, যা নিয়ে সুমনা নাকি ক্ষুব্ধ হয়েছিলেন। তবে সুমনা জানিয়েছেন, এমন কিছু ঘটেনি এবং তিনি কপিলের ওপর রেগে যাননি।


```