Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

বিনোদিনী কখনওই চাননি ওঁর নামে সিনেমাহল হোক: সোজাসাপটা সুদীপ্তা 

দিন কয়েক আগেই স্টার থিয়েটারের নাম বদলে হয়েছে বিনোদিনী থিয়েটার। কী বলছেন সুদীপ্তা? 'দ্য ওয়ালের' প্রশ্নে মুখ খুললেন তিনি। 

বিনোদিনী কখনওই চাননি ওঁর নামে সিনেমাহল হোক: সোজাসাপটা সুদীপ্তা 

কী বলছেন সুদীপ্তা?

শেষ আপডেট: 13 January 2025 21:39

নিজস্ব সংবাদদাতা: তিনি মঞ্চে 'বিনোদিনী'। নাটক শেষে প্রতিবার দর্শকের কাছে আবেদন রেখে গিয়েছেন যাতে বিনোদিনীর নামে মঞ্চ হয়, নাম দেওয়া হয় বি-থিয়েটার। ১৪১ বছর আগে যে স্বপ্ন দেখেছিলেন বাংলার নটী সেই স্বপ্ন বাস্তবায়ন করায় আবেদন রেখেছেন সুদীপ্তা চক্রবর্তী। দিন কয়েক আগেই স্টার থিয়েটারের নাম বদলে হয়েছে বিনোদিনী থিয়েটার। কী বলছেন সুদীপ্তা? 'দ্য ওয়ালের' প্রশ্নে মুখ খুললেন তিনি। 

সুদীপ্তার কথায়, "বিনোদিনী স্বপ্ন দেখেছিলেন। তাঁকে বলা হয়েছিল গুরমুখ রায়ের কাছ থেকে টাকা আনতে পারলে তাঁর নামে থিয়েটার হবে। সেটা হয়নি। উনি প্রতারিত হয়েছিলেন। সেই স্টার থিয়েটার আজ সিনেমা হল। ভাল কথা। কিন্তু বিনোদিনী কখনওই চাননি তাঁর নামে সিনেমাহল হোক। কারণ, তিনি তো সিনেমার লোক ছিলেন না। তিনি চেয়েছিলেন তাঁর নামে যে হল হবে সেখানে অনেক শিল্পীর জন্ম হবে। গিরীশ বাবুর মতো আরও অনেক পরিচালক উঠে আসবেন। সেদিন যেটা হবে সেদিন বুঝব কাজের কাজ হয়েছে।" 

আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাবে রুক্মিণী মৈত্র অভিনীত ছবি 'বিনোদিনী'। তার আগেই এই নাম পরিবর্তন! নেহাত গিমিক? ছবির প্রচার? একগাল হাসলেন সুদীপ্তা। তার পর বললেন, "আমার মনে হয় না এই নিয়ে মন্তব্য করা ঠিক হবে বলে।"

প্রসঙ্গত, স্টার থিয়েটারের নাম বদলের পর দ্য ওয়ালের কাছে মুখ খুলেছিলেন রুক্মিণী। কার্যত কেঁদে ফেলেছিলেন তিনি। বলেছিলেন, "আমি বলেছিলাম দিদিকে। উনি যে এই কাজটা এর দ্রুত ভাবে করে দেবেন আমি ভাবতেই পারিনি। ওঁকে অসংখ্য ধন্যবাদ। আমি এতো মেসেজ করেছি দিদিকে খবরটা পাওয়ার পর, শুধু ধন্যবাদই লিখে যাচ্ছি।" তবে জনতাই জনার্দন। রুক্মিণীকে বিনোদিনো হিসেবে দর্শক কতটা গ্রহণ করেন এখন সেটাই দেখার। 


```