Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

পেখম আবিরের প্রেমকাহিনী নিয়ে স্টারজলসায় নতুন ধারাবাহিক 'বঁধুয়া' 

পেখম কি ওর মনের কথা আবিরকে কোনোদিন বলতে পারবে? আবির কি ওর বন্ধু হয়ে উঠতে পারবে? শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক 'বঁধুয়া'।

পেখম আবিরের প্রেমকাহিনী নিয়ে স্টারজলসায় নতুন ধারাবাহিক 'বঁধুয়া' 

শেষ আপডেট: 29 February 2024 17:11

দ্য ওয়াল ব্যুরো: স্টারজলসায় আসতে চলেছে নতুন ধারাবাহিক 'বঁধুয়া'। পেখম চুপচাপ শান্ত একটা মেয়ে। মনের ভেতর অনেক কথা চেপে রাখে। চাইলেও কাউকে সবটা খুলে বলতে পারে না। কিন্তু ওর স্বামী আবিরকে কি বলতে পারে? এই নিয়েই শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক 'বঁধুয়া'।

পেখম একজন শিক্ষিত স্বাধীনচেতা মেয়ে। কিন্তু ওঁর মনের গভীরে লুকিয়ে থাকা ক্ষতকে নিয়েই মনঃকষ্টে ভোগে। তাই সে সবার থেকে দূরে একাই থাকতে পছন্দ করে। কাছের মানুষ বলতে পরিবারকেই বোঝে। কিন্তু কী সেই ক্ষত?


অন্যদিকে আবির একেবারে আলাদা। প্রাণচঞ্চল, প্রেমিক মানুষ। সে পেখমকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। একান্নবর্তী পরিবারের প্রাণ যেন আবির। সবসময় সবাইকে মাতিয়ে রাখে। আর পেখমকে বিয়ে করা আবিরের একমাত্র স্বপ্ন।

সেই স্বপ্ন পূরণ হয়। সাতপাকে বাধা পড়ে আবির ও পেখম। কিন্তু বিয়ের পর বুঝতে পারে পেখম সবার মতো নয়। আবির হাজার চেষ্টা করলেও ওর কাছে যেতে পারে না। পেখমই আবিরকে আসতে দেয় না। কিন্তু কেন? আবির কি ওর ভালবাসা দিয়ে পেখমের মনের পাথর গলাতে পারবে? পেখম কি ওর মনের কথা আবিরকে কোনোদিন বলতে পারবে? আবির কি ওর বন্ধু হয়ে উঠতে পারবে?

পেখমের মনের অনেক অজানা রহস্য নিয়েই স্টার জলসার নতুন ধারাবাহিক 'বঁধুয়া'। টেন্ট সিনেমা অর্থাৎ সুশান্ত দাসের প্রযোজনায় শুরু হতে চলেছে সিরিয়াল। আবিরের চরিত্রে অভিনয় করছেন রেজওয়ান রব্বানি শেখ ও পেখমের চরিত্রে নবাগত জ্যোতির্ময়ী কুণ্ডু। আরও একবার স্টার জলসার পর্দায় আসতে চলেছে অন্যধরনের একটি গল্প। যা দর্শকদের মনে জায়গা করে নেবে।


৪ মার্চ সোম থেকে রবি রাত ৭.৩০টায় দেখুন 'বঁধুয়া', শুধুমাত্র স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে।


```