Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

মুক্তি পেল 'বেশরম রং', শরীরী আবেদনে পর্দাজুড়ে উষ্ণতা ছড়ালেন শাহরুখ-দীপিকা

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে ভক্তদের প্রতীক্ষার অবসান। মুক্তি পেল কিং খানের (SRK) কামব্যাক ছবি 'পাঠান'-এর (Pathaan) প্রথম গান 'বেশরম রং' (Besharam Rang)। স্পেনের দুর্ধর্ষ লোকেশনে শ্যুট হয়েছে গানটির। আর এই গানের শুরু থেকে শেষ অবধি সমুদ্রপাড়ে রীত

মুক্তি পেল 'বেশরম রং', শরীরী আবেদনে পর্দাজুড়ে উষ্ণতা ছড়ালেন শাহরুখ-দীপিকা

শেষ আপডেট: 12 December 2022 07:41

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে ভক্তদের প্রতীক্ষার অবসান। মুক্তি পেল কিং খানের (SRK) কামব্যাক ছবি 'পাঠান'-এর (Pathaan) প্রথম গান 'বেশরম রং' (Besharam Rang)। স্পেনের দুর্ধর্ষ লোকেশনে শ্যুট হয়েছে গানটির। আর এই গানের শুরু থেকে শেষ অবধি সমুদ্রপাড়ে রীতিমতো উষ্ণতা ছড়ালেন শাহরুখ-দীপিকা (Deepika Padukone) জুটি। দীপিকার মনোকিনি লুক, সুইমিং পুলের পাশে বেলি ডান্স এবং টপলেস হয়ে শাহরুখের পর্দায় আসা- সবমিলিয়ে গানের লাস্যময় আবেদন বেড়ে গেছে কয়েকগুণ।

বলিউডের সুপারহিট দুই সঙ্গীত পরিচালক বিশাল-শেখরের কম্পোজিশনে গানটি গেয়েছেন শিল্পা রাও, ক্যারালিসা মন্তেইরো। গলা মিলিয়েছেন বিশাল-শেখর জুটিও। গানটি লিখেছেন কুমার এবং গানের মুখরায় স্প্যানিশ লিরিক্সটি লেখা বিশাল দাদলানির। হিন্দির পাশাপাশি তামিল এবং তেলুগু ভাষাতেও সোমবার মুক্তি পেল গানটি।

দেখুন সেই ভিডিও:

https://youtu.be/huxhqphtDrM

গত তিনদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় গানটির প্রচার করছিলেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনরা। তখন থেকেই অপেক্ষায় প্রহর গুনছিলেন সবাই। ২০১৪ সালের পর আবার জুটি বাঁধছেন দু'জনে। তাই তাঁদের কেমিস্ট্রি দেখার আগ্রহ সকলের মধ্যেই কাজ করছিল। দেখা গেল, মাঝে এতবছরের বিরতি থাকলেও পর্দার 'ওম' ও 'শান্তি'র জুটি এখনও আগের মতোই তরতাজা।

প্রসঙ্গত, ২০১৮ সালের ডিসেম্বরে 'জিরো' মুক্তির চার বছর পর আবার বড়পর্দায় কামব্যাক করছেন বলিউডের 'বাদশা'। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এবং যশরাজ ফিল্মস প্রযোজিত 'পাঠান' মুক্তি পাবে ২০২৩ সালের ২৫ জানুয়ারি। এটি তাদের স্পাই ইউনিভার্সের তৃতীয় ভাগ। হিন্দির পাশাপাশি তামিল এবং তেলুগু ভাষাতেও মুক্তি পাবে ছবিটি।

মক্কায় কিং খানের উমরাহ পালন, সাদা কাপড়ে অন্য লুকে শাহরুখ


```