Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

হবু বৌমার জন্মদিন! চুমু খেয়ে সেলিব্রেট শ্রাবন্তীর, রইল মিষ্টি ছবি

দু'জনের বয়সের ফারাক খুব একটা বেশি নয়। এর আগে সাক্ষাৎকারে শ্রাবন্তী নিজেই জানিয়েছিলেন, তাঁদের সম্পর্ক কিছুটাই দিদি-বোনের মতো। 

 হবু বৌমার জন্মদিন! চুমু খেয়ে সেলিব্রেট শ্রাবন্তীর, রইল মিষ্টি ছবি

শেষ আপডেট: 26 October 2025 18:38

দ্য ওয়াল ব্যুরো: দামিনী ঘোষকে চেনেন? সম্পর্কে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের হবু বৌমা তিনি। ছেলে অভিমন্যু ওরফে ঝিনুকের সঙ্গে বহুদিন ধরে সম্পর্কে রয়েছেন দামিনী। প্রথম থেকেই সবটা জানেন শ্রাবন্তী। এ নিয়ে তার অবশ্য কোনও আপত্তি নেই। বরং তাঁর সঙ্গে ভালই সম্পর্ক অভিনেত্রী।

সম্প্রতি দামিনীর জন্মদিন ছিল। হাজির ছিলেন শ্রাবন্তী- অভিমন্যু। ভালভাবেই হয়েছে সেলিব্রেশন। গালে চুমু খেয়ে দামিনীকে কেক খাইয়ে দিতেও দেখা গেল শ্রাবন্তীকে। দু'জনের বয়সের ফারাক খুব একটা বেশি নয়। এর আগে সাক্ষাৎকারে শ্রাবন্তী নিজেই জানিয়েছিলেন, তাঁদের সম্পর্ক কিছুটাই দিদি-বোনের মতো। ছেলের থেকে বয়সে বড় তাঁর প্রেমিকা। শ্রাবন্তীর থেকে মাত্র দশ বছরের ছোট।

ওদিকে ছেলের সঙ্গে শ্রাবন্তীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এর আগে ছেলে প্রসঙ্গে দ্য ওয়ালকে তিনি বলেন, "ও আমার খুব ভাল বন্ধু। আমরা ভাই-বোনের মতো। আমার সবচেয়ে বড় সমালোচক ও।"

এই পুজোয় মুক্তি পেয়েছিল শ্রাবন্তী অভিনীত 'দেবী চৌধুরানি'। বক্সঅফিসে ওই ছবি খুব খারাপ ফল করেনি। সমালোচক মহলেও কুড়িয়েছে প্রশংসা। ছবিতে ভবানী পাঠকের চরিত্রে দেখা গিয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।


```