দ্য ওয়াল ব্যুরো: "সোনালির অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসাও চলছে ঠিকঠাক। কোনও জটিলতা নেই। এখনও অনেকটা রাস্তা যেতে হবে। আমরা পজিটিভ মনোভাব নিয়েই এগোচ্ছি।" বৃহস্পতিবার টুইট করে এমনটাই জানিয়েছিলেন সোনালির স্বামী গোল্ডি বহেল। আর এই খবর পাওয়ার পর খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁর ফ্যানরা।
https://twitter.com/GOLDIEBEHL/status/1025055985461805056
জুলাই মাসের গোড়ার দিকেই নিজের অসুস্থতার কথা প্রকাশ্যে আনেন বছর তেতাল্লিশের এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় লেখেন হাই গ্রেড মেটাস্ট্যাটিক ক্যানসারে আক্রান্ত হয়েছেন। নিউ ইয়র্কে শুরু হয় চিকিৎসা। সোনালি জানিয়েছিলেন, কীভাবে এই রোগ শরীরে বাসা বাঁধল ঘুণাক্ষরেও টের পাননি তিনি। বেশ কিছুদিন ধরে শরীরে একটা ব্যথা অনুভব করতেন। তারপর জানা যায় মারণব্যাধি ক্যানসারে আক্রান্ত তিনি।
https://www.instagram.com/p/BkzNkCulnEC/?utm_source=ig_share_sheet&igshid=107mhjlv6o5z2&r=wa1
চিকিৎসা শুরুর পর সাধের চুলও কেটে ফেলেছেন সোনালি। সেই ছবি ইনস্টগ্রামে শেয়ারও করেছিলেন। যেখানে একটি ভিডিওতে কেঁদে ফেলতেও দেখা গিয়েছিল তাঁকে। তবে পরিবার, বন্ধু-বান্ধব সবার সহযোগিতায় সবটাই সামলে নিয়েছেন সোনালি। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, "যখন আপনি ভাববেন জীবনে সব কিছু ঠিকঠাক চলছে তখনই জীবন অন্যদিকে মোড় নেয়।" তবে ক্যানসারের মতো জটিল রোগে আক্রান্ত হয়েও মনোবল হারিয়ে ফেলেননি তিনি। সোনালি বলেছিলেন, "এই সঙ্গে লড়াই করা ছাড়া আর কোনও উপায় নেই। চিকিৎসরাও যথেষ্ট চেষ্টা করছেন। আমি আশাবাদী যে আমি সুস্থ হয়ে উঠব। প্রতিটি পদক্ষেপে লড়াইয়ের জন্য আমি প্রস্তুত।"
https://www.instagram.com/p/BlCuNJflovR/?utm_source=ig_share_sheet&igshid=ohpb9bmpsncg&r=wa1
অসুস্থ হওয়ার পর সোনালি জানিয়েছেন তাঁর বারো বছরের ছেলে রণবীরই এখন তাঁর অনুপ্রেরণা। মায়ের অসুস্থতার পর গোটা বিষয়টাই নাকি দক্ষতার সঙ্গে সামলেছে এই ক্ষুদে। পাশপাশি মাকে দিয়েছে সাহস। শুভাকাঙ্খীদের শুভেচ্ছা এবং প্রার্থনায় আপাতত পজিটিভ মনোভাব নিয়েই বাকি চিকিৎসাটা শেষ করতে চান সোনালি।
https://www.instagram.com/p/BlZzn-uFWnd/?utm_source=ig_share_sheet&igshid=1g7ct6d5272i&r=wa1