Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

'সম্পর্ক কখনও একজনের দোষে ভাঙে না', সইফ-অমৃতার বিচ্ছেদ নিয়ে কী বললেন সোহা?

সইফ আলি খান ও অমৃতা সিংয়ের বিচ্ছেদ নিয়ে স্মৃতিচারণ করলেন সোহা আলি খান। জানালেন, সম্পর্ক ভাঙা কখনও একজনের দোষে হয় না, পরিবারের সবাইকে মানিয়ে নিতে হয় নতুনভাবে।

 

'সম্পর্ক কখনও একজনের দোষে ভাঙে না', সইফ-অমৃতার বিচ্ছেদ নিয়ে কী বললেন সোহা?

সইফ আলি খান ও অমৃতা সিং

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 8 October 2025 19:27

দ্য ওয়াল ব্যুরো: সইফ আলি খান এবং অমৃতা সিংয়ের এক দশকেরও বেশি সময়ের বিবাহিত জীবনের সমাপ্তি ঘটেছিল ২০০৪ সালে। এই বিচ্ছেদ কেবল দুই তারকার মধ্যেই নয়, তাঁদের দুই সন্তান সারা আলি খান ও ইব্রাহিম আলি খান এবং পরিবারের সদস্যদের মধ্যেও এনেছিল এক বড়সড় পরিবর্তন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাই সইফের বিবাহবিচ্ছেদ এবং পারিবারিক পরিস্থিতি নিয়ে স্মৃতিচারণ করলেন অভিনেত্রী ও লেখিকা সোহা আলি খান।

নয়নদীপ রক্ষিতের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে সোহা বলেন, কিছু বিষয় আছে যা আপনার নিয়ন্ত্রণে থাকে না। তিনি স্বীকার করেন যে, একটি বিয়ে ভাঙলে শুধু দুজন মানুষ নয়, তাদের পুরো পরিবারকেও নতুন উপায় খুঁজে নিতে হয়। তাছাড়া একজনের দোষে কখনও বিচ্ছেদ হয় না।

সোহা বলেন, "বিষয়টি সহজ নয়, তবে ধীরে ধীরে সবার জায়গা তৈরি হয়। এখন অবশ্য সবকিছু স্থির। ছেলেমেয়েরা বড় হয়েছে, সবাই নিজের জীবনে এগিয়ে গিয়েছে।"

অমৃতা সিংয়ের সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সোহা জানান, বিচ্ছেদের আগে অমৃতার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল খুবই কাছের। তিনি বলেন, "আমার কাছে অমৃতা ছিলেন খুবই কাছের একজন। আমি প্রায়ই তাঁর বাড়িতে থাকতাম, তিনি আমার যত্ন নিতেন, আমাকে ফটোশুটে নিয়ে যেতেন, আমরা একসঙ্গে স্ক্র্যাবল খেলতাম।"

কিন্তু সইফ ও অমৃতার বিচ্ছেদের পর সেই পরিস্থিতি বদলে যায়। সোহা জানান, যখন তাঁদের সম্পর্ক শেষ হয়, তখন পরিবারের সবাই মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন এবং তাঁদের নিজেদের জায়গা খুঁজে নিতে হয়েছিল।

উল্লেখ্য, বিচ্ছেদের সময় সারা আলি খানের বয়স ছিল মাত্র ৯ বছর এবং ইব্রাহিমের বয়স ছিল মাত্র ৩ বছর। পরে ২০১২ সালে সইফ আলি খান অভিনেত্রী কারিনা কাপুরকে বিয়ে করেন। তাঁদের দুই সন্তান তৈমুর ও জেহ।

এর আগে সইফের মা শর্মিলা ঠাকুরও এই কঠিন সময় নিয়ে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, দীর্ঘ সম্পর্কের ইতি কখনও সহজ হয় না এবং দুই সুন্দর সন্তান জড়িয়ে থাকলে তা আরও কঠিন হয়ে ওঠে। তবে এখন সবাই নিজের জায়গায় শান্তিতে আছেন।


```