Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

'স্কুবা ডাইভিং করতে নেমেই...', ঠিক কী হয়েছিল জুবিন গর্গের, যা বলল ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ

মৃত্যুর মাত্র এক দিন আগে অর্থাৎ বৃহস্পতিবারই জুবিন গর্গ তাঁর শেষ ইনস্টাগ্রাম পোস্টে সিঙ্গাপুরের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের আমন্ত্রণ জানিয়েছিলেন নিজের অনুষ্ঠানে। 

'স্কুবা ডাইভিং করতে নেমেই...', ঠিক কী হয়েছিল জুবিন গর্গের, যা বলল ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ

জুবিন গর্গ

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 19 September 2025 17:18

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের খ্যাতনামা গায়ক ও অসমের তারকা শিল্পী জুবিন গর্গ (Zubeen Garg) আর নেই। শুক্রবার দুপুরে সিঙ্গাপুরে (Singapore) স্কুবা ডাইভিং (Scuba Diving) করতে গিয়ে প্রাণ হারিয়েছেন তিনি। কিন্তু ঠিক হয়েছিল তাঁর দুর্ঘটনার সময়? বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে সেই ফেস্টিভ্যাল কর্তারা যাদের ডাকে তিনি সেখানে গেছিলেন।

৪র্থ নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে (North East India Festival) অংশগ্রহণ করতে সিঙ্গাপুর গেছিলেন জুবিন। ২০ ও ২১ সেপ্টেম্বর এই উৎসব-মঞ্চে ওঠার কথা ছিল তাঁর। কিন্তু শো করার আগেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। স্কুবা ডাউভিং করতে গিয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন তিনি।

এই অনুষ্ঠানের আয়োজক দলের প্রতিনিধি অনুজ কুমার বরুয়া সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে জানান, ডাইভিং চলাকালীন হঠাৎ শ্বাসকষ্ট (Breathing Problem) শুরু হয়েছিল জুবিনের বলে জানতে পারেন তাঁরা। তবে সঙ্গে সঙ্গেই তাঁকে সিপিআর দেওয়া হয় এবং দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন তিনি। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যু হয় 'ইয়া আলি' খ্যাত গায়কের।

মৃত্যুর মাত্র এক দিন আগে অর্থাৎ বৃহস্পতিবারই জুবিন গর্গ তাঁর শেষ ইনস্টাগ্রাম পোস্টে সিঙ্গাপুরের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের আমন্ত্রণ জানিয়েছিলেন নিজের অনুষ্ঠানে। লেখেন, “সবাই আসুন এবং আমাদের সমর্থন করুন। চিয়ার্স!” এই পোস্টের ২৪ ঘণ্টা পর তিনিই যে নেই, এটা কেউ যেন বিশ্বাসই করতে পারছেন না।

এই আকস্মিক ঘটনার খবরে তার অসংখ্য অনুরাগী এবং ভক্তরা ভেঙে পড়েছেন। জুবিনের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর অসম, উত্তর-পূর্ব ভারত এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে শোকবার্তা আসতে শুরু করেছে। তার অসংখ্য অনুরাগী এবং ভক্তরা সামাজিক মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন।

তবে জুবিনের মৃত্যু নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। বছর তিনেক আগে জুলাই মাসে মাথায় গুরুতর চোট নিয়ে গুয়াহাটির হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তার পর থেকেই শরীর ভেঙে যায় গায়কের। পাশাপাশি মৃগী ছিল গায়কের। এই শারীরিক অবস্থায় তিনি কী করে স্কুবা ডাইভিং করার অনুমতি বা সুযোগ পেলেন, তাই অনেকের মাথায় আসছে না।


```