Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

শাবানা আজমির প্রোফাইল হ্যাক, সাইবার হানার কবলে পড়ে কী বললেন অভিনেত্রী

দ্য ওয়াল ব্যুরো: সাইবার ক্রাইম, শব্দটি যেন এই শতকে আতঙ্কের নতুন নাম। সাধারণ মানুষ থেকে অভিনেতা অভিনেত্রী, সোশ্যাল মিডিয়ায় কার প্রোফাইলে কখন নেমে আসবে হ্যাকিংয়ের খাঁড়া সে কথা নিশ্চিত ভাবে বলতে পারেন না কেউই। এবার সাইবার হানার কবলে অভিনেত্রী

শাবানা আজমির প্রোফাইল হ্যাক, সাইবার হানার কবলে পড়ে কী বললেন অভিনেত্রী

শেষ আপডেট: 23 August 2023 08:08

দ্য ওয়াল ব্যুরো: সাইবার ক্রাইম, শব্দটি যেন এই শতকে আতঙ্কের নতুন নাম। সাধারণ মানুষ থেকে অভিনেতা অভিনেত্রী, সোশ্যাল মিডিয়ায় কার প্রোফাইলে কখন নেমে আসবে হ্যাকিংয়ের খাঁড়া সে কথা নিশ্চিত ভাবে বলতে পারেন না কেউই। এবার সাইবার হানার কবলে অভিনেত্রী শাবানা আজমি। এক দল হ্যাকার হ্যাক করেছে তাঁর প্রোফাইল তথা পেজটি।

ঠিক কী বলা হয়েছে শাবানা আজমির টুইটার প্রোফাইলে? (shabana azmi cyber attack)

একটি আইটি কোম্পানির তরফে এক্স হ্যান্ডলে (টুইটার) সেই খবর শাবানা আজমির (shabana azmi) প্রোফাইল থেকেই জানানো হয়েছে। জানা গেছে, এই ঘটনার ফলে পুলিশের সাইবার বিভাগে অভিযোগ জানাতে সবরকম পদক্ষেপ গ্রহণ করছেন অভিনেত্রী শাবানা।

একটি নোটিস দিয়ে বলা হয়েছে শাবানা আজমির প্রোফাইল থেকে অনেক সহকর্মী বা চেনাজানাদের কাছে পৌঁছে যাচ্ছে কিছু মেসেজ। সেই মেসেজে মেসেঞ্জারে অ্যাপ স্টোর থেকে কিছু পণ্য কেনার আমন্ত্রণ জানানো হচ্ছে গ্রাহকদের। স্বাভাবিক ভাবেই এই ভুয়ো আবেদন যে শাবানা আজমির নাম করে চালাচ্ছে এক দল হ্যাকার সে কথা জানিয়ে সাবধান করা হয়েছে সকলকে। পাশাপাশি কয়েকটা দিন অভিনেত্রীর নাম করে কেউ ফোন বা মেসেজ করলে তারও প্রত্যুত্তর দিতে বারণ করা হয়েছে ওই নোটিসে।

https://twitter.com/AzmiShabana/status/1693992761157157019

প্রসঙ্গত, শাবানা আজমি ছাড়াও সাম্প্রতিক কালে অমিতাভ বচ্চন থেকে করণ জোহর বা হৃত্বিক রোশন, হ্যাকারদের পাল্লায় পড়েছেন অনেক তারকাই। এমনকি এই তালিকায় বাদ নেই সেলেনা গোমেজের মতো আন্তর্জাতিক তারকাও। শুধু তাই নয়, ইন্টারনেট জায়ান্ট ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গও মুক্তি পাননি হ্যাকারদের উপদ্রব থেকে। তাঁর নিজের প্রোফাইল সহ মেটা-তেও একাধিক বার হয়েছে ম্যালওয়্যার অ্যাটাক। সব মিলিয়ে সাইবার হানায় বেহাল অনেকেই। এই সমস্যা থেকে চিরস্থায়ী মুক্তির কোনও উপায় এখনও পর্যন্ত দেখাতে পারেননি বড় বড় গবেষকরাও।

‘বলিউড থেকে রিটায়ার করো’, ‘গদর’ হিট হতেই আমিশাকে বলেছিলেন সঞ্জয়


```