Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

রূপাঞ্জনা মিত্রকে হোয়াটসঅ্যাপে হেনস্থা! সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী

দ্য ওয়াল ব্যুরো: কাজের জন্য মেইলে যোগাযোগ করেছিলেন এক ব্যক্তি। সরাসরি কথা বলার জন্য নিজের হোয়াটসঅ্যাপ (WhatsApp) নম্বর দিয়েছিলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)। সেটাই কাল হল! সোশ্যাল মিডিয়ায় হেনস্থার (harassment) শিকার হলেন তি

রূপাঞ্জনা মিত্রকে হোয়াটসঅ্যাপে হেনস্থা! সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী

শেষ আপডেট: 7 February 2023 16:22

দ্য ওয়াল ব্যুরো: কাজের জন্য মেইলে যোগাযোগ করেছিলেন এক ব্যক্তি। সরাসরি কথা বলার জন্য নিজের হোয়াটসঅ্যাপ (WhatsApp) নম্বর দিয়েছিলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)। সেটাই কাল হল! সোশ্যাল মিডিয়ায় হেনস্থার (harassment) শিকার হলেন তিনি। চ্যাট করার সময় তাঁকে কুপ্রস্তাব দিল সেই যুবক।

যদিও বিষয়টি নিয়ে লুকোছাপা করেননি রূপাঞ্জনা। হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন এই অভিনেত্রী। রীতিমতো ক্ষোভ উগরে দেন তিনি। লেখেন, মৃন্ময় নামের এক ব্যক্তি আমার সঙ্গে কাজ করতে চেয়ে মেইল করে ইনস্টাগ্রাম প্রোফাইল ও ফোন নম্বর চায়। নম্বর শেয়ার করার পরেই মেসেজে এগুলো লেখেন ঐ ব্যক্তি।

এরপর তিনি আরও লেখেন যে, এই ধরনের মানুষদের সঙ্গে কী করা উচিত? প্লিজ বন্ধুরা আপনারাই আমাকে জানান। এরা শুধু নারীকে তাদের পণ্য বলে মনে করে এবং সমাজও এই ধরনের চাহিদা পূরণ করে।

সেই পোস্টের নীচেই আসতে থাকে একের পর এক কমেন্ট। একজন লেখেন, "আমার মনে হয় অবিলম্বে এই আচরণের বিরুদ্ধে আপনার পদক্ষেপ নেওয়া উচিত।" আর একজন লিখেছেন, "বাপ রে… কী দুঃসাহস! দয়া করে পুলিশের সাহায্য নিন।" কমবেশি সকলেই অভিনেত্রীকে পুলিশের সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে রূপাঞ্জনা ঠিক কী করবেন, তা এখনও জানা যায়নি।

ঋতুপর্ণাকে নিয়ে ছবি করবেন খুব শিগগির, বইমেলায় ঘোষণা লীনার


```