
শেষ আপডেট: 7 February 2021 13:35
কবীর লালের এই সিনেমার শ্যুটিং চলছিল উত্তরাখণ্ডে, দেরাদুনের উপকণ্ঠে। রবিবার সকালে যেসময় উত্তরাখণ্ডের চামোলি জেলার জোশীমঠে একটি হিমবাহ ভেঙে বরফের ধস নামে যা ভাসিয়ে নিয়ে যায় পুরো অঞ্চল। ওই সময় দেরাদুনেই শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। যদিও তিনি জানিয়েছেন যে তাঁরা সকলেই নিরাপদে আছেন কিন্তু শ্যুটিং এই মুহূর্তে বন্ধ রয়েছে আর হাইঅ্যালার্ট জারি হয়েছে। হিমবাহ গলে ধৌলিগঙ্গায় অত্যধিক জল বেড়ে যাওয়ায় পরিস্থিতি খুবই খারাপ হয়েছে।
"আমরা দেরাদুন থেকে পাঁচ কিলোমিটার দূরে একটি বাংলোতে শ্যুটিং করছিলাম। সকাল থেকে তো আমরা কিছু জানতামই না। শ্যুটিং স্পটে পৌঁছিয়ে দেখি সকলেই রীতিমতো প্যানিক করছেন। আমরা তখন খবরে দেখি যে এখানে হাইঅ্যালার্ট জারি হয়েছে। এখানে তো আপাতত আলো রয়েছে, তবে হোটেলে কী অবস্থা জানিনা। তবে খানিকটা ভয় আমারও লাগছিল।" জানান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
ঘটনাক্রমেই অভিনেত্রী জানান যে তিনি কিছুদিন আগেই উত্তরাখণ্ডের বেশ কিছু জায়গা থেকে ঘুরে এসেছেন। "আমি কিছুদিন আগেই ঋষিকেশ গিয়েছিলাম। ভগবানকে অশেষ ধন্যবাদ যে রাস্তাতে কিছু হয়নি, আমি ঠিক মতো ফিরে এসেছি।" বলেন ঋতুপর্ণা।
'তাল’, ‘কাহো না পেয়ার হ্যায়’, ‘পরদেশ’-এর মতো বক্স অফিস হিট করার সিনেমাটোগ্রাফার কবীর লাল। প্রতিশোধের গল্প বলবে এই থ্রিলার ছবি। একসঙ্গে বাংলা, মারাঠি, তামিল, কন্নড় চারটি ভাষায় তৈরি হবে ছবি। নারীকেন্দ্রীক ছবি হওয়ার দরুন, পরিচালক একজন অভিজ্ঞ এবং দক্ষ অভিনেত্রীর সন্ধানে ছিলেন বলে জানা গেছে। বাংলায় ঋতুপর্ণা ছবির প্রধান চরিত্রে অভিনয় করবেন।
ছোটপর্দার এই নায়কের শনের আরও একটা পরিচয় রয়েছে, তিনি সম্পর্কে প্রয়াত অভিনেত্রী সুপ্রিয়া দেবীর নাতি। দিদিমার পদচিহ্ন অনুসরণ করে এবার সিনেমায় শন। নতুন জুটি কতটা মনোরঞ্জন করতে পারে দর্শকদের সেটাই দেখার!