Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

রণবীর-নওয়াজের অজানা যোগসূত্র: বলিউডে পা রাখার আগে জড়িয়ে গিয়েছিল দুই তারকার পথ

‘গ্যাংস অফ ওয়াসিপুর’-এর মাধ্যমে নিজের জাত চিনিয়েছিলেন নওয়াজ। তবে বলিউডে পরিচিতি পাওয়ার অনেক আগেই, এক চমকপ্রদ ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে—রণবীর সিং-এর প্রথম ছবির জন্য তিনি ছিলেন অভিনয়ের কোচ!

রণবীর-নওয়াজের অজানা যোগসূত্র: বলিউডে পা রাখার আগে জড়িয়ে গিয়েছিল দুই তারকার পথ

রণবীর-নওয়াজ

শেষ আপডেট: 8 May 2025 18:22

দ্য ওয়াল ব্যুরো: ‘গ্যাংস অফ ওয়াসিপুর’-এর মাধ্যমে নিজের জাত চিনিয়েছিলেন নওয়াজ। তবে বলিউডে পরিচিতি পাওয়ার অনেক আগেই, এক চমকপ্রদ ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে—রণবীর সিং-এর প্রথম ছবির জন্য তিনি ছিলেন অভিনয়ের কোচ! সম্প্রতি এক সাক্ষাৎকারে নওয়াজ জানান, ‘ব্যান্ড বাজা বারাত’-এর (২০১০) আগে রণবীরের মতো অনেক নবাগত অভিনেতাকে তিনি ওয়ার্কশপ করিয়েছেন।

সিদ্দিকী বলেন, ‘হ্যাঁ, কিছু সময়ের জন্য আমি ওকে (রণবীর) প্রশিক্ষণ দিই। তখন আমি নিয়মিত অভিনয় ওয়ার্কশপ করাতাম। কেউ যদি অভিনেতা হতে চাইত, আমি ছিলাম সেই সময়ের ভরসার মানুষ।’ তবে তিনি স্পষ্ট করেন যে, প্রশিক্ষণ দেওয়া মানেই সফলতার কৃতিত্ব পাওয়া নয়। তাঁর মতে, ‘রণবীর সিং একজন দারুণ অভিনেতা। অভিনয় শেখানো যায় না—এটা জাদু নয়। ওর নিজস্ব প্রতিভা ছিল। বিভিন্ন পদ্ধতি দেখানো যায় ঠিকই, কিন্তু পথটা নিজেকেই হাঁটতে হয়।’

বলিউডে পা রাখার আগে রণবীরকে নিয়ে সংশয় ছিল অনেকের

রণবীরের প্রথম ছবি ‘ব্যান্ড বাজা বারাত’ সমালোচক ও দর্শক—দু’পক্ষের কাছেই দারুণ প্রশংসা কুড়িয়েছিল। কিন্তু ছবির ঘোষণার পর অনেকেই সন্দিহান ছিলেন তাঁর যোগ্যতা নিয়ে। এমনকি পরিচালক করণ জোহরও প্রথমে ভেবেছিলেন, কে এই রণবীর সিং? ‘কফি উইথ করণ’-এ করণ নিজেই বলেছিলেন, ‘আমি যশ চোপড়ার সঙ্গে লাঞ্চে গিয়েছিলাম। সেখানে কিছু সহকারী পরিচালক টেবিল টেনিস খেলছিল। আদিত্য চোপড়া হঠাৎ বললেন, ‘ও যে খেলছে, ওটাই তো ব্যান্ড বাজা বারাত-এর হিরো।’ আমি বললাম, ‘কে?’ রণবীরের প্রথম পোস্টার দেখে করণ মোটেই আগ্রহী হননি। কিন্তু ছবিটি দেখার পর তাঁর ধারণা বদলে যায়। তিনি বলেন, “ছবিটা দেখে আমি বললাম, ‘ওহ মাই গড, ও তো পুরোদস্তুর মুভি স্টার!’

অভিনয় শিক্ষা ও থিয়েটার ব্যাকগ্রাউন্ডের গুরুত্ব

নওয়াজউদ্দিন সিদ্দিকী বলেন, ‘ন্যাশনাল স্কুল অফ ড্রামা (NSD)-র মতো প্রতিষ্ঠান আমাদের ইন্ডাস্ট্রির আজকের বাস্তবধর্মী সিনেমার পেছনে বিশাল ভূমিকা রেখেছে। বাস্তবধর্মী অভিনয় যাঁরা করেন, তাঁদের অনেকেই এই ধরনের প্রতিষ্ঠান থেকে উঠে এসেছেন।’ তিনি জানান, ওয়ার্কশপ বা প্রশিক্ষণ কেবল দিশা দেখাতে পারে, কিন্তু অভিনয়ের বাস্তব অভিজ্ঞতা একান্তই নিজের।

এখন কী করছেন এই দুই অভিনেতা?

নওয়াজকে শেষ দেখা যায় ‘কোস্তাও’ ছবিতে, যেখানে তিনি এক কাস্টমস অফিসার কোস্তাও ফার্নান্ডেজের ভূমিকায় অভিনয় করেন। যিনি সোনা চোরাচালানের বিরুদ্ধে একা হাতে লড়েছেন। পরিচালনা করেছেন সেজাল শাহ, ছবিটি জি ফাইভে রয়েছে। অন্যদিকে, রণবীর সিং ব্যস্ত আছেন অ্যাডভেঞ্চার স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’-এর শুটিংয়ে, যেখানে তিনি RAW এজেন্টের ভূমিকায় অভিনয় করছেন। ছবিটি পরিচালনা করছেন আদিত্য ধর এবং এতে থাকছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল ও অক্ষয় খান্নার মতো তারকারা।


```