Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

রানির মিসক্যারেজ হয়েছিল পাঁচ মাসের মাথায়! পেশার খাতিরেই চুপ করে ছিলেন, জানালেন নায়িকা

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে একটা সময় ছিল যখন ব্যক্তিগত জীবন সাধারণের লোকচক্ষুর আড়ালে রাখতেই পছন্দ করতেন অভিনেতা অভিনেত্রীরা। তবে সময় বদলেছে। ইদানীং শুধু নিজেদের বিয়ের খবর সাড়ম্বরে তাঁরা প্রকাশ্যে আনেন তা নয়, সাধারণের সঙ্গে ভাগ করে নেন ব্যক্তিগ

রানির মিসক্যারেজ হয়েছিল পাঁচ মাসের মাথায়! পেশার খাতিরেই চুপ করে ছিলেন, জানালেন নায়িকা

শেষ আপডেট: 11 August 2023 10:44

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে একটা সময় ছিল যখন ব্যক্তিগত জীবন সাধারণের লোকচক্ষুর আড়ালে রাখতেই পছন্দ করতেন অভিনেতা অভিনেত্রীরা। তবে সময় বদলেছে। ইদানীং শুধু নিজেদের বিয়ের খবর সাড়ম্বরে তাঁরা প্রকাশ্যে আনেন তা নয়, সাধারণের সঙ্গে ভাগ করে নেন ব্যক্তিগত জীবনের গোপন সুখ দুঃখও (rani mukherjee miscarriage)।

সম্প্রতি নিজের জীবনের তেমনই এক দুর্ভাগ্যের কথা প্রকাশ্যে আনলেন রানি মুখোপাধ্যায় (rani mukherjee miscarriage at 5 months at 2020)। সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন, ২০২০ সালে গর্ভেই মারা যায় তাঁর দ্বিতীয় সন্তান। ৫ মাস গর্ভবতী থাকার পর আচমকাই গর্ভপাত হয় অভিনেত্রীর।

রানি জানান, তখন কোভিড চলছিল, সেই সময়েই আদিরার ভাই বা বোনকে আনার পরিকল্পনা করেন রানি এবং আদিত্য। তবে দ্বিতীয় সন্তান আসার সম্ভাবনার কথা প্রকাশ্যে জানাননি রানি।, সেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার অনেক আগেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে রানির জীবনে। সে কথা এতদিন গোপনে রেখেছিলেন তিনি।

অভিনেত্রী জানান, এই খবর তিনি চাইলেই জানাতে পারতেন 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে'র প্রচারে। তবে ইচ্ছে করেই সেই কাজ তিনি করেননি, কারণ সেক্ষেত্রে অনেকের মনে হত যে নিজের ব্যক্তিগত জীবনকে প্রকাশ্যে এনে ছবির প্রচারের কাজে লাগাচ্ছেন।

প্রসঙ্গত, সেই সাক্ষাৎকারে রানি জানালেন, এই ঘটনার মাত্র ১০ দিনের মধ্যেই 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে' ছবির প্রস্তাব আসে তাঁর কাছে। সদ্য নিজের সন্তান হারানোর ফলেই যেন অন্য এক সন্তানকে হারিয়ে ফেলা মা-র চরিত্র অত নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছিলেন রানি।

বৃদ্ধের ১২ লাখ টাকা দেনা শোধ করলেন সোনু, ফের ত্রাতার ভূমিকায় অভিনেতা


```