Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

রণধীর-ববিতা সম্পর্ক জোড়া লাগল! ৩৫ বছর পর নতুন সংসার পাতলেন কাপুর দম্পতি

দ্য ওয়াল ব্যুরো: ৩৫ বছর পর জোড়া লাগল পুরনো সম্পর্ক। ফের এক ছাদের তলায় থাকতে শুরু করেছেন রণধীর কাপুর (Randhir Kapoor) এবং ববিতা (Babita)। জানা গেছে, রণধীরের বান্দ্রার বাড়িতে কয়েকমাস আগেই ফিরে এসেছেন ববিতা। বাবা-মা আবার একসঙ্গে থাকতে শুরু কর

রণধীর-ববিতা সম্পর্ক জোড়া লাগল! ৩৫ বছর পর নতুন সংসার পাতলেন কাপুর দম্পতি

শেষ আপডেট: 4 March 2023 10:17

দ্য ওয়াল ব্যুরো: ৩৫ বছর পর জোড়া লাগল পুরনো সম্পর্ক। ফের এক ছাদের তলায় থাকতে শুরু করেছেন রণধীর কাপুর (Randhir Kapoor) এবং ববিতা (Babita)। জানা গেছে, রণধীরের বান্দ্রার বাড়িতে কয়েকমাস আগেই ফিরে এসেছেন ববিতা। বাবা-মা আবার একসঙ্গে থাকতে শুরু করায় খুশি দুই কন্যাসন্তান করিশ্মা কাপুর এবং করিনা কাপুর খান।

উল্লেখ্য, ৮০-র দশকের মাঝামাঝি সময় থেকেই আলাদা থাকতে শুরু করেছিলেন ববিতা-রণধীর। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় দুই মেয়েকে নিয়ে বাড়ি ছেড়েছিলেন ববিতা। তবে কোনওদিনই তাঁদের ডিভোর্স হয়নি। বরং ববিতা তাঁর শ্বশুরবাড়ি, অর্থাৎ কাপুর পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে সামিল হয়েছেন। রণধীরও স্ত্রী-সন্তানদের বিপদে-আপদে সবসময় পাশে থেকেছেন। তাই দু'জনের মধ্যে কোনওদিনই তিক্ততা জন্মায়নি।

রণধীরের সঙ্গে বিয়ের ১৭ বছরের মাথায় বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলেন ববিতা। আরকে বাংলো ছেড়ে লোখন্ডওয়ালায় একটি বাড়ি ভাড়া নেন। সেখানেই বেড়ে ওঠা করিশ্মা এবং করিনার। মাঝে কেটে গিয়েছে দীর্ঘ ৩৫ বছর। এরমধ্যে দুই মেয়ে বলিউডে নায়িকা হয়েছেন, চুটিয়ে কাজ করেছেন একের পর এক হিন্দি ছবিতে। বিয়ে করে সন্তানদের মা'ও হয়েছেন। এমন সময় রণধীর-ববিতার সম্পর্ক নতুন করে জোড়া লাগা যে পরিবারে খুশির আমেজ নিয়ে এল, তা বলাই বাহুল্য।

সূত্রের খবর, গত সাত মাস ধরে ফের একসঙ্গে থাকছেন ববিতা-রণধীর। এর আগে ২০০৮ সাল নাগাদও এই দুই তারকা জুটির একসঙ্গে থাকার কথা শোনা গিয়েছিল। যদিও রণধীর নিজেই সেইসময় জানান, আপাতত এরকম হওয়ার কোনও সম্ভাবনা নেই। তবে সেসময় থেকেই জল্পনা শুরু হয়েছিল। অবশেষে এতবছর পর তা সত্যি হল।

মঞ্চে গাইছিলেন বেনি দয়াল, হঠাৎ মাথায় এসে পড়ল ড্রোন! তারপর…


```