Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল

‘রক্তবীজ’ পটচিত্র বিতর্ক: ভ্রম সংশোধন

গত ২ অক্টোবর ‘দ্য ওয়াল’-এর বিনোদন বিভাগে প্রকাশিত হয়েছিল একটি প্রতিবেদন। শিরোনাম ছিল—‘না পেলাম টাকা, না দিল শিল্পীর সম্মান! ‘রক্তবীজ’ নির্মাতা শিবপ্রসাদ-নন্দিতার বিরুদ্ধে অভিযোগ সিরাজ চিত্রকরের’।

‘রক্তবীজ’ পটচিত্র বিতর্ক: ভ্রম সংশোধন

শেষ আপডেট: 7 October 2025 16:14

দ্য ওয়াল ব্যুরো: গত ২ অক্টোবর ‘দ্য ওয়াল’-এর বিনোদন বিভাগে প্রকাশিত হয়েছিল একটি প্রতিবেদন। শিরোনাম ছিল—‘না পেলাম টাকা, না দিল শিল্পীর সম্মান! ‘রক্তবীজ’ নির্মাতা শিবপ্রসাদ-নন্দিতার বিরুদ্ধে অভিযোগ সিরাজ চিত্রকরের’।

প্রতিবেদনটি প্রকাশের আগে প্রতিবেদক উইন্ডোজ প্রযোজনা সংস্থা, অর্থাৎ শ্রী শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্রীমতী নন্দিতা রায়ের সঙ্গে যোগাযোগ করেননি। সাংবাদিকতার নীতি অনুযায়ী, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া অপরিহার্য। সেই প্রক্রিয়া অনুসরণ না করায় প্রকাশিত প্রতিবেদনে তথ্যগত ভারসাম্য বজায় থাকেনি। পরবর্তী সময়ে উইন্ডোজ প্রযোজনা সংস্থাও দাবি করেছে, সিরাজ চিত্রকর যে সব অভিযোগ করেছেন, তা সত্যি নয়, সম্পূর্ণ ভিত্তিহীন। 

‘দ্য ওয়াল’ সবসময়ই নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তাই এই ত্রুটির সম্পূর্ণ দায় আমাদের। পাঠক, শিল্পী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমরা স্পষ্টভাবে জানাচ্ছি—এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।

ভুল স্বীকার ও সংশোধন করা সংবাদমাধ্যমের নৈতিক দায়িত্বের অংশ। সেই কারণেই সংশ্লিষ্ট প্রতিবেদনটি ‘দ্য ওয়াল’-এর বিনোদন বিভাগ থেকে সরিয়ে ফেলা হয়েছে।
 


```