Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

সানি লিওনের মোট সম্পত্তির অঙ্ক জানলে চোখ কপালে উঠবে! ছবি ছাড়াও কোন ১০ উপায়ে এত আয়

দ্য ওয়াল ব্যুরো: পর্দায় ঝড় তোলা 'বেবি ডল' সানি লিওনকে (Sunny Leone) দেখে তোলপাড় হয় অজস্র অনুরাগীর হৃদয়। নীল ছবির জগৎ থেকে বলিউডে এসে বেশ অনেকগুলো বছর কাটিয়ে ফেললেন তিনি। এই মুহূর্তে সানির মোট সম্পদের পরিমাণ শুনলে তাক লেগে যাবে। মোট ১১৫ কোট

সানি লিওনের মোট সম্পত্তির অঙ্ক জানলে চোখ কপালে উঠবে! ছবি ছাড়াও কোন ১০ উপায়ে এত আয়

শেষ আপডেট: 29 May 2023 13:46

দ্য ওয়াল ব্যুরো: পর্দায় ঝড় তোলা 'বেবি ডল' সানি লিওনকে (Sunny Leone) দেখে তোলপাড় হয় অজস্র অনুরাগীর হৃদয়। নীল ছবির জগৎ থেকে বলিউডে এসে বেশ অনেকগুলো বছর কাটিয়ে ফেললেন তিনি। এই মুহূর্তে সানির মোট সম্পদের পরিমাণ শুনলে তাক লেগে যাবে। মোট ১১৫ কোটি টাকার সম্পত্তির (property of Sunny Leone) মালকিন বেবি ডল।

তবে এই সম্পদের পুরোটাই যে ছবি থেকে তা নয়। ছবির জগৎ ছাড়াও আরও নানা ভাবে উপার্জন করেন সানি।

তেমনই সানির ১০ আয়ের উপায়ের (property of Sunny Leone) কথা জেনে নেওয়া যাক।

প্রসাধন
২০১৬ সালে পেটা ইন্ডিয়ার পার্সন অফ দ্য ইয়ার হয়েছিলেন সানি। সেই সময় থেকেই নিজের নৃশংসতামুক্ত প্রসাধন সামগ্রীর ব্র্যান্ড খোলেন সানি। তাঁর ব্র্যান্ডের আইলাইনার, লিপস্টিক বা হাইলাইটারে কোনরকম প্রাণীজ উপাদান থাকে না।

পোশাক

Net Worth Of Sunny Leone & Most Expensive Things She Owns


১০০ শতাংশ প্রাণীজ উপাদান-মুক্ত পোশাকের একটি কোম্পানিতে বিনিয়োগ করেছেন সানি। এই কোম্পানি নারী পুরুষ নির্বিশেষে পোশাক বিক্রি করে অনলাইনে।

সুগন্ধী
নিজের দুটি সুগন্ধীর ব্র্যান্ড চালু করেছেন সানি লিওন। 'লাস্ট'(Lust) এবং 'অ্যাফেটো'(Affetto) নামে এই দুই ব্র্যান্ডের সেন্ট, ডিওড্রেন্ট এবং বডি-স্প্রে পাওয়া যায় বাজারে।

অনলাইন গেম

Sunny Leone arrives in Cannes for her red carpet debut, looks like a summer  dream in green cut-out gown. See first pics | Fashion Trends - Hindustan  Times


গেমিয়ানা ডিজিটাল এন্টারটেইনমেন্ট (Gamiana Digital Entertainment) নামে একটি অনলাইন গেম ডেভেলপমেন্ট কোম্পানির সঙ্গে জোট বেঁধেছেন সানি। তাঁর রয়েছে নিজস্ব একটি অনলাইন গেম অ্যাপ 'তিন পাত্তি'।

অনলাইন শর্ট স্টোরি
অনলাইনে অনেকেই অ্যাপের মাধ্যমে ছোটগল্প শুনে থাকেন। তেমনই একটি ইরোটিকা ছোট গল্পের অ্যাপের সঙ্গে যুক্ত বেবি ডল।

ফুটবল দল

Sunny Leone On Non-Fiction Shows: You Have To Be Yourself, And That's  Challenging


ইউরোপের একটি ফুটবল দলও কিনে ফেলেছেন সানি। করোনার ঠিক আগেই ২০২০ সালে লিসেস্টার গ্যালাকটোজ নামের ফুটবল দলটির মালকিন হন তিনি।

এনএফটি
ভারতীয় অভিনেত্রীদের মধ্যে সানি লিওনই প্রথম শেয়ার বাজারের এনএফটি-তে বিনিয়োগ করেন। এখানেই শেষ নয়, ২০২১ সালে সানি নিজস্ব অনলাইন প্ল্যাটফর্ম 'আই ড্রিম অফ সানি' তে এনএফটি কার্ড কেনার সুবিধা দেন গ্রাহকদের।

চেন্নাই সোয়্যাগার্স

Sunny Leone - Actress - Self Employed | LinkedIn


ফুটবল দলের পাশাপাশি সেলিব্রিটি ক্রিকেট লিগ চেন্নাই সোয়্যাগার্স দলেরও মালকিন সানি। বলিউডের ধারাবাহিকের অভিনেতাদের নিয়ে এই লিগ রীতিমতো জনপ্রিয় মুম্বইতে।

অনলাইন পোর্টাল

'হটারফ্লাই' নামে একটি মহিলাদের বিনোদনমূলক পত্রিকার পোর্টালে বিনিয়োগ করেছেন সানি। ২০১৯ সালে এতগুলি অনলাইন পোর্টালের সঙ্গে যুক্ত থাকার জন্য ইকনমিক টাইমস-এর পাতায় জায়গা করে নেন সানি।

প্রযোজনা সংস্থা

নিজস্ব একটি প্রযোজনা সংস্থার মালকিন সানি লিওন। স্বামী ড্যানিয়েলের সঙ্গে এই ব্যবসার অংশীদার সানি।

প্রথম এভারেস্ট ছোঁয়ার ৭০ বছর, তেনজিং ও এডমন্ডের ছেলেরা কীভাবে দেখেন সেদিনের অভিযান


```