Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

প্রসেনজিৎ মুখ খুললেন জ্যোতিবাবু-দেবশ্রীকে ‘ক্রপ’ করা নিয়ে, ভালবাসার বার্তা বুম্বাদার

দ্য ওয়াল ব্যুরো: মাদার টেরেসার জন্মদিনে পোস্ট করা ছবি ঘিরে ব্যাপক ট্রোলের মুখে পড়েছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ও প্রসেনজিতের প্রাক্তন স্ত্রী দেবশ্রী রায়কে ফ্রেম থেকে ক্রপ করা নিয়ে কার্যত তাঁর

প্রসেনজিৎ মুখ খুললেন জ্যোতিবাবু-দেবশ্রীকে ‘ক্রপ’ করা নিয়ে, ভালবাসার বার্তা বুম্বাদার

শেষ আপডেট: 29 August 2021 02:29

দ্য ওয়াল ব্যুরো: মাদার টেরেসার জন্মদিনে পোস্ট করা ছবি ঘিরে ব্যাপক ট্রোলের মুখে পড়েছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ও প্রসেনজিতের প্রাক্তন স্ত্রী দেবশ্রী রায়কে ফ্রেম থেকে ক্রপ করা নিয়ে কার্যত তাঁর কমেন্ট বক্সে হামলে পড়ে প্রতিবাদ করেছিলেন অসংখ্য মানুষ। বহু বিশিষ্ট জন লিখেছিলেন, এভাবে ছবিকে বিকৃত করা প্রসেনজিতের মতো তারকাকে মানায় না। এসবের মধ্যে শনিবার রাতে ট্রোল নিয়ে মুখ খুললেন টলিউডের বুম্বাদা। আসল ছবিটির সঙ্গে একটি দীর্ঘ লেখা লিখেছেন প্রসেনজিৎ। তাতে মূলত তিনি জানিয়েছেন, অনেক দিন আগের সেই ছবি ক্রপড অবস্থাতেই তাঁকে কেউ পাঠিয়েছিল এবং তিনি সেটা পোস্ট করেছিলেন। কাউকে অসম্মান করতে নয়। প্রসেনজিৎ এও লিখেছেন, তিনি ট্রোলের মুখে খুব একটা জবাব দেন না। কিন্তু এক্ষেত্রে তাঁকে জবাব দিতেই হচ্ছে। নাহলে তাঁর সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে পারে। অভিনেতা লিখেছেন‘‘আমি সাধারণত ট্রোলের জবাব দিই না। কিন্তু এ বার জবাব দিতে বাধ্য হলাম। কারণ, এই ছবিতে এমন কিছু ব্যক্তিত্ব আছেন, যাঁদের আমি ভিতর থেকে থেকে শ্রদ্ধা করি।’’ তিনি এও লিখেছেন, “মাদার টেরেসার প্রতি শ্রদ্ধা জানাতে ছবিটি সোশ্যাল মিডিয়ায়শেয়ার করেছিলাম। কাউকে অশ্রদ্ধা বা অসম্মান করতে নয়।” প্রসেনজিতের কথায়, কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে ছবি তোলা মানে এটা প্রতিষ্ঠিত হয় না যে আমি অন্য রাজনৈতিক দলগুলিকে অপছন্দ করি। সোশ্যাল মিডিয়ায় যখন কেউ ট্রোলড হন তখন তাঁকে কার্যত ক্ষতবিক্ষত হতে হয় ভার্চুয়ালি। ছড়িয়ে পড়ে ঘৃণা। একেবারে শেষ অংশে অভিনেতা সেটাই উল্লেখ করতে চেয়েছেন। তিনি লিখেছেন, “পৃথিবী খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আবার আগের পরিস্থিতিতে ফিরতে গেলে সবার সহযোগিতা অত্যন্ত জরুরি। তাই ঘৃণা নয়, একে অন্যের প্রতি ভালবাসা ছড়িয়ে দিন।”

```