Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

'ভারত'-এর শ্যুটিংয়ের ফাঁকে ভাগ্নেকে আঁকা শেখাচ্ছেন সলমন, দেখুন ভিডিও 

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা হওয়ার সঙ্গে সঙ্গে বলিউডের ভাইজান যে একজন চিত্রশিল্পী এ কথা অনেকেই হয়তো জানেন। আর এ বার তিনি ট্রেনিং দিলেন তাঁর ভাগ্নে আহিলকে। ছোট বোন অর্পিতা খান বরাবরই সল্লু মিঞার খুব কাছের। আর তাঁর ছেলে আহিল যে সলমনের চোখের মণি হ

'ভারত'-এর শ্যুটিংয়ের ফাঁকে ভাগ্নেকে আঁকা শেখাচ্ছেন সলমন, দেখুন ভিডিও 

শেষ আপডেট: 10 September 2018 12:11

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা হওয়ার সঙ্গে সঙ্গে বলিউডের ভাইজান যে একজন চিত্রশিল্পী এ কথা অনেকেই হয়তো জানেন। আর এ বার তিনি ট্রেনিং দিলেন তাঁর ভাগ্নে আহিলকে। ছোট বোন অর্পিতা খান বরাবরই সল্লু মিঞার খুব কাছের। আর তাঁর ছেলে আহিল যে সলমনের চোখের মণি হবেন এ কথা বলাই বাহুল্য। এমনিতে অবসর সময় ছবি এঁকেই কাটাতে পছন্দ করেন সলমন। বহুবার নিজের আঁকা ছবি তাঁর বহু ভক্ত এবং সহকর্মী ও সহ শিল্পীদের উপহার দিয়ে এসেছেন সলমন। আবারও কখনও বা চ্যারিটির জন্য নিজের আঁকা ছবি বিক্রিও করেছেন তিনি। আপাতত সলমন ব্যস্ত 'ভারত' ছবি শ্যুটিংয়ে। কিছুদিন আগেই মাল্টা থেকে শ্যুটিং সেরে ফিরেছেন তিনি। তাই এখন রুটিন খানিকটা হাল্কা। আর এর ফাঁকেই ছোট্ট আহিলের সঙ্গে ক্যানভাস আর রং নিয়ে খেলা করলেন সলমন। বড় একটা ক্যানভাসের উপর রং নিয়ে মামুর সঙ্গে মেতেছিলেন আহিলও। আর মামা-ভাগ্নের এই ক্যান্ডিড মোমেন্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার  করেছেন অর্পিতা খান। ভিডিও দেখেই বোঝা যাচ্ছে ছোট থেকে আহিলের কিন্তু মামুর সঙ্গে খুবই দোস্তি। তবে পুঁচকে ভাগ্নেকে কথা শোনাতে রীতিমতো হিমশিম খেয়েছেন সলমন। দেখুন সেই ভিডিও। https://www.instagram.com/p/Bnf9lsJDNLx/?taken-by=arpitakhansharma

```