নেহা-আদিত্যর নাকি বিয়ে! ছেলের বিয়ে নিয়ে কী বলছেন উদিত নারায়ণ
দ্য ওয়াল ব্যুরো: আদিত্য নারায়ণকে নাকি বিয়ে করছেন নেহা কক্কর! জোরদার গুঞ্জন চলছে বিটাউনে। অনেকেই বলছেন, অভিনেতা হিমাংশ কোহলির সঙ্গে বিচ্ছেদের পর এবার আদিত্যর সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন নেহা। খুব তাড়াতাড়ি নাকি বিয়েও করতে চলেছেন দুই তারকা।
ছেলে
শেষ আপডেট: 19 January 2020 13:50
দ্য ওয়াল ব্যুরো: আদিত্য নারায়ণকে নাকি বিয়ে করছেন নেহা কক্কর! জোরদার গুঞ্জন চলছে বিটাউনে। অনেকেই বলছেন, অভিনেতা হিমাংশ কোহলির সঙ্গে বিচ্ছেদের পর এবার আদিত্যর সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন নেহা। খুব তাড়াতাড়ি নাকি বিয়েও করতে চলেছেন দুই তারকা।
ছেলের বিয়ের কথা শুনে উদিত নারায়ণও বলছেন, নেহার সঙ্গে আদিত্যর বিয়ে হলে আমি খুশিই হব। কারণ আমার পরিবারে একজন সঙ্গীতশিল্পী যুক্ত হবেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে উদিত নারায়ণকে আদিত্য এবং নেহার সম্পর্ক এবং বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করা হয়। জবাবে উদিত বলেন, "নেহা খুবই মিষ্টি মেয়ে। খুব ভাল গানও গান উনি। আমিও ওঁর গানের ভক্ত। ওঁকে পছন্দও করি। শুধু আমিই নই আরও অনেকেই নেহাকে পছন্দ করেন। নিজের যোগ্যতায় ইন্ডাস্ট্রিতে জায়গা বানিয়েছেন নেহা। আরও অনেকদিন ওঁর থেকে ভাল ভাল গান শুনতে চাই।"

গায়িকার ভূয়সী প্রশংসা করেই থামেননি উদিত নারায়ণ। তিনি বলেন, "আদিত্যর সঙ্গে নেহা জুটি বাঁধছেন এটা জানি। তবে আর কিছু শুনিনি। ওরা বিয়ে করবেন কিনা সে ব্যাপারে কিছু জানি না। টিভি দেখেই এসব শুনছি। যদি ওরা বিয়ে করে তাহলেও কোনও সমস্যা নেই। আমার পরিবারে আরও একজন সঙ্গীতশিল্পী আসবেন।" তবে আদিত্য এবং নেহা মিউজিক অ্যালবামের জন্য জুটি বাঁধছেন নাকি বাস্তব জীবনেই একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে সে ব্যাপারে অবশ্য খোলসা করেই কিছু জানা যায়নি। আদিত্য কিংবা নেহা, দু'জনের কেউই এই গুজবের ব্যাপারে কোনও মন্তব্য করেননি।

প্রসঙ্গত, ইন্ডিয়ান আইডলের সিজন-১১-র সঞ্চালক আদিত্য নারায়ণ। আর সেই শোতেই বিচারক নেহা কক্কর। শোয়ের মাঝে দু'জনের খুনসুটিও হামেশাই দেখে থাকেন দর্শকরা। তাহলে কী এবার নেহা-আদিত্যর গাঁটছড়া বাঁধার পালা, এই প্রশ্নই ঘুরছে সকলের মনে।