Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?'হিম্মত থাকলে সামনে আসুন, বার্নল নয় আপনাদের আইসক্রিম দেব', কমিশন ও বিরোধীদের তুলোধনা মমতার!

বাংলা টিভি সিরিয়ালে তারুণ্যের ফ্রেশ গল্প, ‘টেক্কা রাজা বাদশা’

দ্য ওয়াল ব্যুরো: প্রথম জন যেন টেক্কার তাসের মতোই জিতে নিতে চায় সব জুয়ো। নামও টেক্কা।  পেশা জালিয়াতি। লোক ঠকিয়ে সে জিতে নিতে চায় সাফল্যের সর্বোচ্চ শিখর। দ্বিতীয়জন রাজা। গান শুনিয়ে মুগ্ধ করে দিতে চায় দুনিয়াকে। তার পেছনেই ছুটবে হাজার হাজার ফ্

বাংলা টিভি সিরিয়ালে তারুণ্যের ফ্রেশ গল্প, ‘টেক্কা রাজা বাদশা’

শেষ আপডেট: 6 July 2018 12:39

দ্য ওয়াল ব্যুরো: প্রথম জন যেন টেক্কার তাসের মতোই জিতে নিতে চায় সব জুয়ো। নামও টেক্কা।  পেশা জালিয়াতি। লোক ঠকিয়ে সে জিতে নিতে চায় সাফল্যের সর্বোচ্চ শিখর। দ্বিতীয়জন রাজা। গান শুনিয়ে মুগ্ধ করে দিতে চায় দুনিয়াকে। তার পেছনেই ছুটবে হাজার হাজার ফ্যান। তার সুর গুনগুন করবে সবাই। তৃতীয় জন পাক্কা বাদশাহ। কঠোর, কঠিন, ম্যাচো। গম্ভীর রাশভারী পুলিশ অফিসার। বাদশাহের মতোই সে চায় সবাইকে দমিয়ে দিতে। সাতের দশকের মনমোহন দেশাইয়ের ‘অমর আকবর অ্যান্টনি’র আধুনিক সংস্করণ  তিন যুবক। একজন যদি হয় লোভনীয় চিজ, দ্বিতীয়জন চকলেট। আর তৃতীয় পাক্কা সাদা একখণ্ড চক। আর এই তিনে যদি মিলে মিশে যায়, তাহলে কি কাণ্ডটাই না হবে। একদিকে টেক্কা আর বাদশাহর চোর পুলিশ। অন্য দিকে প্রায় সমবয়সী এই তিনজনের বন্ধুত্ব এবং নিজেদের চিনতে শেখার গল্প। হাসি, মজা, গুলিয়ে যাওয়ার আস্ত কমেডি। সঙ্গে প্রেমের টুইস্ট। স্টার জলসায় ১৬ জুলাই থেকে আসছে এমনি মজাদার এক সিরিয়াল, ‘টেক্কা, রাজা, বাদশাহ। সন্ধে সাড়ে ছটায়। বাংলা সিরিয়ালের ফ্যামিলি ড্রামা, পৌরাণিক গল্প থেকে সরে গিয়ে একদম ফ্রেশ নতুন গল্প বলতে চাইছেন প্রযোজক সংস্থা ব্লুজের কর্ণধার স্নেহাশিস গাঙ্গুলি। টেক্কার ভূমিকায় থাকছেন যুবরাজ চৌধুরি, রাজা সোমরাজ মাইতি আর বাদশাহ সৌমিক সাহা। তিনজনের হার্ট থ্রবের ভূমিকায় তন্বী লাহা, মৌসুমী পিয়া দেবনাথ আর দেবচন্দ্রিমা সিংহ রায়।

```