Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

ভালোবাসার টানাপড়েনে আকাশনীলের সঙ্গী সন্ধ্যা না তারা? উত্তরের খোঁজে জলসার নতুন ধারাবাহিক

দ্য ওয়াল ব্যুরো: দুই বোন মন দিয়ে ফেলেছে একজন যুবককেই, শেষ পর্যন্ত কোন বোনের ভাগ্যে লেখা আছে তার পছন্দের পুরুষের সাথে ঘর বাঁধার সুযোগ তা বলা কঠিন। বাংলা ধারাবাহিকে চোখ রাখলে দো ফুল এক মালির গল্প খুঁজে পাওয়া যদিও এমন কিছু কঠিন নয়। দুই বোনের

ভালোবাসার টানাপড়েনে আকাশনীলের সঙ্গী সন্ধ্যা না তারা? উত্তরের খোঁজে জলসার নতুন ধারাবাহিক

শেষ আপডেট: 8 June 2023 14:38

দ্য ওয়াল ব্যুরো: দুই বোন মন দিয়ে ফেলেছে একজন যুবককেই, শেষ পর্যন্ত কোন বোনের ভাগ্যে লেখা আছে তার পছন্দের পুরুষের সাথে ঘর বাঁধার সুযোগ তা বলা কঠিন। বাংলা ধারাবাহিকে চোখ রাখলে দো ফুল এক মালির গল্প খুঁজে পাওয়া যদিও এমন কিছু কঠিন নয়। দুই বোনের এক প্রেমিকের এমন গল্পই ফের আসছে স্টার জলসার পর্দায়।

১১ জুন অর্থাৎ সোমবার থেকে সন্ধে ৭.৩০-এ শুরু হতে চলেছে সন্ধ্যাতারা। সেখানে দুই বোনের ভূমিকায় দেখা যাবে অন্বেষা হাজরা এবং অমৃতা দেবনাথকে। সন্ধ্যা অর্থাৎ বড় বোনের অভিনয় করবেন অন্বেষা এবং অমৃতা আছেন তারা চরিত্রে। দুই বোনের একমাত্র প্রেমিক অর্থাৎ আকাশনীলের ভূমিকায় অভিনয় করবেন নবাগত সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, এই মুহূর্তে জি বাংলায় দুই বোনের একই প্রেমিকের গল্প নিয়ে চলছে ইচ্ছে পুতুল, এর আগে একই বিষয়ের ওপর বানানো ইচ্ছেনদী বা কড়ি ও কোমল-এর মতো ধারাবাহিক দেখেছে বাংলার দর্শক। তাহলে এই ধারাবাহিক কোথায় আলাদা হতে চলেছে?

যেখানে অন্য সব ধারাবাহিকেই দুই বোনের মধ্যে হিংসার সম্পর্ক দেখানো হয়, সেখানে সন্ধ্যাতারা-র বিজ্ঞাপনেই দেখানো হয়েছে যে সন্ধ্যা এবং তারা দুই বোনই প্রস্তুত অন্যের জন্য স্বার্থত্যাগ করতে। সেক্ষেত্রে দুই বোনের মধ্যে কাকে স্বার্থত্যাগ করতে হয় অন্য বোনের জন্য সেই প্রশ্নই হতে চলেছে এই ধারাবাহিকের ইউএসপি।

যেখানে সন্ধ্যা এবং তারা দুজনেই মন দিয়ে ফেলেছে শহুরে আকাশনীলকে সেখানে আকাশনীলের মনে শুধুই রয়েছে শিক্ষিত কিন্তু স্বার্থহীন তারা। কিন্তু বড় দিদির জন্য কী স্বার্থত্যাগ করবে তারা? নাকি চিরকাল নিজে ত্যাগ স্বীকার করে বোনকে মানুষ করা সন্ধ্যা সরে দাঁড়াবে বোনের ভালোবাসার পথ থেকে? উত্তর পেতে সোমবার থেকে দেখতে হবে সন্ধ্যাতারা।

‘মাছের ঝোল’ এখনও ভোলেননি দর্শকরা, ৬ বছর পরে ঋত্বিক-পাওলির জুটি আবার বড় পর্দায়


```