Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

‘যদি থাকো রাজি ধরবে নাকি বাজি’, কোক স্টুডিওয় নতুন বাংলা গান কাল নাকি আজই!

অবশেষে গত ২০ আগস্ট রাতে ফেসবুকে একটি পোস্ট করে মিউজিক কিউরেটর শায়ান চৌধুরী অর্ণব হেঁয়ালি করে জানিয়েছে,“যদি থাকেন রাজি? ধরবেন নাকি বাজি? কোক স্টুডিও বাংলার পরের গান আসবে কবে? পরশু, তরশু নাকি আজই?”

‘যদি থাকো রাজি ধরবে নাকি বাজি’, কোক স্টুডিওয় নতুন বাংলা গান কাল নাকি আজই!

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 22 August 2025 11:41

দ্য ওয়াল ব্যুরো: এক বছরেরও বেশি অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও আসছে কোক স্টুডিওয় বাংলা গান। এবার প্রকাশ পাবে তৃতীয় মরশুমের চতুর্থ গান (Coke studio new Bangla song)।

শেষবার ২০২৪ সালের ২৫ মে প্রকাশিত হয়েছিল ব্যান্ড ওয়ারফেজ-এর পরিবেশনায় জনপ্রিয় গান ‘অবাক ’—‘আলপনা এঁকে দিয়ে যায় অবাক ভালোবাসায়..’। তারপর থেকে হঠাৎ থমকে গিয়েছিল কোক স্টুডিও বাংলার যাত্রা। থামবে নাই বা কেন! বাংলা গানের শ্রোতাদের একটা বড় অংশ তখন অস্থিরতার মধ্যে সময় কাটাচ্ছে। বাংলাদেশে গণ অভ্যুত্থান চলছে। মরছে কত, মারছে কত শত। তবু দীর্ঘ নীরবতার কারণে কোক স্টুডিওর শ্রোতাদের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছিল। কৌতূহলও বেড়ে গিয়েছিল বহুগুণে।


অবশেষে গত ২০ আগস্ট রাতে ফেসবুকে একটি পোস্ট করে মিউজিক কিউরেটর শায়ান চৌধুরী অর্ণব হেঁয়ালি করে জানিয়েছে,“যদি থাকেন রাজি? ধরবেন নাকি বাজি? কোক স্টুডিও বাংলার পরের গান আসবে কবে? পরশু, তরশু নাকি আজই?”

তাঁর এই ইঙ্গিতেই নতুন করে জল্পনা তৈরি হয়েছে। পরে কোক স্টুডিওর একাধিক সূত্র বাংলাদেশের সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে যে, ২৩ আগস্টই আসছে নতুন গান। শনিবাসরীয় সন্ধেয় এই নতুন গান মুক্তি পাওয়ার কথা।

এ প্রসঙ্গে কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জু-উন নাহার সংবাদমাধ্যম কালবেলাকে জানিয়েছেন,“আবারও শ্রোতাদের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা ভীষণ আনন্দিত। কোক স্টুডিও বাংলা শুরু থেকেই বাংলাদেশের সমৃদ্ধ সঙ্গীত ঐতিহ্যকে সবচেয়ে সৃজনশীলভাবে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। সিজনের বাকি গানগুলোতেও থাকছে নানা চমক।”

অর্ণবও জানিয়েছেন, এই মৌসুমে বাংলাদেশের প্রতিভাবান শিল্পীদের একত্রিত করে অসাধারণ সৃষ্টিকর্ম উপহার দেওয়া হয়েছে। তিনি আশাবাদী, প্রতিটি গান শ্রোতাদের আবেগকে ছুঁয়ে যাবে, যেমনটা শিল্পীরা অনুভব করেছেন সৃষ্টির সময়ে।

কোক স্টুডিও বাংলার তৃতীয় মরশুমে শুরু হয়েছিল ২০২৪ সালের ১৩ এপ্রিল। তাতে অংশ নিয়েছিলেন প্রায় ১৮০ জন শিল্পী ও সুরকার। মরশুমে মোট ১১টি গান প্রকাশের পরিকল্পনা থাকলেও এখন পর্যন্ত মাত্র তিনটি গানই এসেছে শ্রোতাদের সামনে।


```