Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Mirzapur 3: 'মির্জাপুর ৩' আসছে, গুড্ডু পণ্ডিতের 'রাফ অ্যান্ড টাফ' লুকে ঘায়েল বলিউড

দ্য ওয়াল ব্যুরো: ফের পর্দায় ফিরছে মির্জাপুর (Mirzapur 3)। কাউন্টডাউন শুরু করে দিলেন খোদ গুড্ডু পণ্ডিত। আমাজন প্রাইমের (Amazon Prime) পর্দায় মুক্তি পাবে এই জনপ্রিয় ওয়েব সিরিজের পরবর্তী সিজন। ইনস্টাগ্রামে নিজের নতুন লুক পোস্ট করে সেই বা

Mirzapur 3: 'মির্জাপুর ৩' আসছে, গুড্ডু পণ্ডিতের 'রাফ অ্যান্ড টাফ' লুকে ঘায়েল বলিউড

শেষ আপডেট: 12 May 2022 13:00

দ্য ওয়াল ব্যুরো: ফের পর্দায় ফিরছে মির্জাপুর (Mirzapur 3)। কাউন্টডাউন শুরু করে দিলেন খোদ গুড্ডু পণ্ডিত। আমাজন প্রাইমের (Amazon Prime) পর্দায় মুক্তি পাবে এই জনপ্রিয় ওয়েব সিরিজের পরবর্তী সিজন। ইনস্টাগ্রামে নিজের নতুন লুক পোস্ট করে সেই বার্তাই দিলেন গুড্ডু পণ্ডিত ওরফে আলি ফজল (Ali Fazal)। তাঁর পোস্টে নতুন করে উন্মাদনা সৃষ্টি হয়েছে দর্শকদের মধ্যে।

‘মির্জাপুর সিজন ৩’-এর (Mirzapur 3) জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন আলি ফজল। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে তিনি নিজের নতুন লুক পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে সাদা-কালো ছবিতে রাফ অ্যান্ড টাফ লুকে চেয়ে আছেন গুড্ডু ভাই। হাত দুটো সামনের দিকে রেখে টিপিকাল ‘মির্জাপুর’ ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। এই ছবি পোস্ট করে আলি ফজল লিখেছেন, সময় শুরু হল। প্রস্তুতি, রিহার্সাল, পড়াশোনা সব চলছে।

আরও পড়ুন: বন্ধ হওয়া সিঙ্গেল স্ক্রিনগুলির রূপকথা আজ অতীত, ফিরে দেখবে প্রদর্শনী

এরপর গুড্ডু পণ্ডিতের ভঙ্গিমাতেই হিন্দিতে আলি ফজল (Mirzapur 3) লিখেছেন, এখন আর লাঠি-লক্কর নয়, এবার নীচ থেকে জুতো আর উপর থেকে বন্দুক চলবে। আমার গায়ে হাত দিয়ে দেখো আর থাপ্পড় খাও। গুড্ডু আসছে।

এমনিতেই মির্জাপুরের আগের দুটি সিজন যাঁরা দেখেছেন তাঁরা এই তিন নম্বর সিজনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। তার মাঝেই আলি ফজলের এই পোস্ট দেখে আরও উতলা হয়ে উঠেছেন দর্শকরা। আর তাঁদের তর সইছে না।

এর আগে একবার আলি ফজল ‘মির্জাপুর ৩’-এর সমস্ত কাস্ট মেম্বারদের নিয়ে একটি পোস্ট করেছিলেন। জানিয়েছিলেন মির্জাপুর আবার খুব শিগগিরই আসছে।

আলি ফজল ছাড়াও ‘মির্জাপুর ৩’-এ অভিনয় করতে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠি, হর্ষিতা গৌর, শ্বেতা ত্রিপাঠি শর্মা, রসিকা দুগাল প্রমুখদের। এই ওয়েব সিরিজের প্রথম সিজন ২০১৮ সালে আমাজন প্রাইমে মুক্তি পেয়েছিল। মারকাটারি অ্যাকশন, টানটান গল্প আর কাস্ট মেম্বারদের দুরন্ত অভিনয় ‘মির্জাপুর’কে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছিল। এই ওয়েব সিরিজ নিয়ে চারদিকে সাড়া পড়ে গিয়েছিল। তারপর দ্বিতীয় সিজন মুক্তির পরও হইহই পড়ে যায় দর্শকদের মধ্যে। তিন নম্বর সিজন নিয়ে প্রত্যাশার পারদ তাই অনেক চড়া।


```