Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

নিজের কণ্ঠে রবীন্দ্রনাথের গান, বড়দিনে অনুরাগীদের উপহার মিমি চক্রবর্তীর

দ্য ওয়াল ব্যুরো: খোলা গলায় গাইছে 'পুপে'। সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তীর গলায় রবীন্দ্রনাথের গান শ্রোতাদের মনে করিয়ে দিচ্ছে 'গানের ওপারে' সিরিয়াল। টলিউডে পা রেখেছিলেন পরিচালক ঋতুপর্ণ ঘোষের হাত ধরে। সেই সিরিয়াল থেকেই চতুর্দিকে তাঁর অভিন

নিজের কণ্ঠে রবীন্দ্রনাথের গান, বড়দিনে অনুরাগীদের উপহার মিমি চক্রবর্তীর

শেষ আপডেট: 26 December 2020 10:26

দ্য ওয়াল ব্যুরো: খোলা গলায় গাইছে 'পুপে'। সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তীর গলায় রবীন্দ্রনাথের গান শ্রোতাদের মনে করিয়ে দিচ্ছে 'গানের ওপারে' সিরিয়াল। টলিউডে পা রেখেছিলেন পরিচালক ঋতুপর্ণ ঘোষের হাত ধরে। সেই সিরিয়াল থেকেই চতুর্দিকে তাঁর অভিনয় দক্ষতার কথা ছড়িয়ে পড়ে। সিরিয়ালের পরে তিনি পা রাখেন সিনেমা জগতে। কিন্তু সিনেমায় নিজে ডাবিং করলেও, তাঁর গান শোনা যায়নি আগে‌। এবারে নিজস্ব ইউটিউব চ্যানেলে নিজের কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের গান আপলোড করলেন মিমি। মুহূর্তে ভাইরাল ভিডিও। প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। কয়েকদিন আগেই মৌসুনি দ্বীপে লাল শাড়ি পরে পরপর ছবি পোস্ট করছিলেন অভিনেত্রী। এলিগেন্ট সাজের সেইসব ছবি দু'চোখ ভরে দেখছিলেন সকলে। ব্রাইট অ্যান্ড বিউটিফুল মিমি যে এই গানের শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন সেটা কেউ টেরও পাননি আগে। ক্রিসমাসের দিনেই সেই ভিডিও আপলোড করে চমকে দিলেন সকলকে। বলা যায় উপহারই দিলেন। স্বাভাবিকভাবেই তাঁকে দেখে যেমন চোখ ফেরাতে পারছেন না কেউ, তেমনই গানেও মুগ্ধ হয়েছেন শ্রোতারা। মৌসুনি দ্বীপের নীল সমুদ্রের মাঝে উড়ে যাচ্ছে মিমির লাল শাড়ির আঁচল। কখনও সমুদ্র সৈকতে হেঁটে যাচ্ছেন, কখনও বা শুয়ে পড়ছেন সৈকতে। বোঝাই যাচ্ছে দ্বীপের রূপ দেখে স্থির থাকতে পারেননি মিমি। হাত ছড়িয়ে গেয়ে উঠলেন, "তোমার খোলা হাওয়ায়"। কঠিন পরিস্থিতিতে দীর্ঘদিন মন খারাপ ছিল প্রত্যেকের। যেকোনও পরিস্থিতিতেই রবীন্দ্রনাথই তো ভরসা বাঙালির। এমনকি তাঁর কাছেই আশ্রয় নেন প্রত্যেকে। বছরের শেষে মিমিও তাই রবীন্দ্রনাথের গান বেছে নিলেন। তবে এটি প্রথমবার নয়। এর আগেও গেয়েছেন "আমার পরাণ যাহা চায়"। রবীন্দ্রনাথের গানের এমন উপস্থাপনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। কারও ভীষণ ভাল লেগেছে, কেউ কেউ আবার সমালোচনাও করেছেন। কিন্তু মিমি কোনও সমালোচনা নিয়ে কখনই মাথা ঘামান না। এবারেও তাই হল। আপাতত তাঁর অনুরাগীদের প্রশংসায় তিনি ভীষণই খুশি। কেউ কেউ আবার লিখেছেন সাংসদ-অভিনেত্রীর একটি রবীন্দ্রনাথের গানের অ্যালবাম হলে খুব ভাল হয়। অভিনয়ের মতো গানের জগতে পা রাখলেও সমান গুরুত্ব পাবেন কিনা, সেটা শুধু সময়ের অপেক্ষা।

```