Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

তিন রূপে ফিরছে কৃষ! যাদু, প্রীতি-রেখায় জমজমাট চতুর্থ কিস্তি!

‘ওয়ার ২’-এর পর যদি কোনও ছবি নিয়ে হৃতিক রোশনের ফ্যানদের উত্তেজনা তুঙ্গে থাকে, তবে তা নিঃসন্দেহে ‘কৃষ ৪’। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ফিরছে বলিউডের সুপারহিরো কৃষ, আর এবার চমকের শেষ নেই!

তিন রূপে ফিরছে কৃষ! যাদু, প্রীতি-রেখায় জমজমাট চতুর্থ কিস্তি!

হৃতিক রোশন

শেষ আপডেট: 7 July 2025 20:24

দ্য ওয়াল ব্যুরো: ‘ওয়ার ২’-এর পর যদি কোনও ছবি নিয়ে হৃতিক রোশনের ফ্যানদের উত্তেজনা তুঙ্গে থাকে, তবে তা নিঃসন্দেহে ‘কৃষ ৪’। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ফিরছে বলিউডের সুপারহিরো কৃষ, আর এবার চমকের শেষ নেই!



প্রিয়াঙ্কা চোপড়ার কামব্যাকেই যেখানে ভক্তদের উল্লাস চরমে, সেখানে এবার আরও বড় খবর সামনে এসেছে—এই ছবিতে থাকছেন প্রীতি জিন্টা এবং বর্ষীয়ান অভিনেত্রী রেখাও! অর্থাৎ ‘কোই… মিল গয়া’ ও ‘কৃষ’ এর নস্ট্যালজিয়াকে ফিরিয়ে আনতে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে।

সূত্রের খবর, এই ছবিতে হৃতিক রোশন অভিনয় করবেন তিনটি ভিন্ন চরিত্রে। টাইম ট্র্যাভেলের মাধ্যমে অতীত ও ভবিষ্যতের বিভিন্ন সময়ে কৃষকে দেখা যাবে ভয়ঙ্কর এক শত্রুর মোকাবিলা করতে। তবে যতটা না সায়েন্স ফিকশন, তার থেকেও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে গল্পের আবেগ এবং পারিবারিক সম্পর্কের জালকে। এই দিকটা বরাবরই ‘কৃষ’ ফ্র্যাঞ্চাইজির বড় ইউএসপি।

সবচেয়ে বড় টুইস্ট হল—এই ছবির পরিচালনায় থাকছেন স্বয়ং হৃতিক রোশন। ‘কৃষ ৪’ হবে তাঁর ডিরেক্টোরিয়াল ডেবিউ। গল্পে টাইম ট্র্যাভেল থাকছে, যা বলিউডে একদম নতুন ও অভিনব কনসেপ্ট হতে চলেছে।

ইতিমধ্যে মুম্বইয়ের ইয়াশরাজ ফিল্মস স্টুডিওতে শুরু হয়েছে জোরকদমে প্রি-প্রোডাকশনের কাজ। ভিএফএক্স টিম ব্যস্ত ছবির প্রি-ভিজুয়ালাইজেশন নিয়ে, আর হৃতিক নিজে আদিত্য চোপড়া ও তাঁর রাইটার্স টিমের সঙ্গে স্ক্রিপ্টে শেষ মুহূর্তের কাজ। ২০২৬ সালের প্রথম কোয়ার্টারে শুটিং শুরু হওয়ার সম্ভাবনা প্রবল।

সবচেয়ে মন ভরানো খবর? প্রায় ২৩ বছর পর বড়পর্দায় ফিরছে আমাদের সবার প্রিয় ‘যাদু’। ‘কোই… মিল গয়া’ ছবির সেই নীল এলিয়েনকে নিয়ে দর্শকদের যে আবেগ, তা নতুন প্রজন্মের মধ্যেও সমানভাবে ছড়িয়ে রয়েছে।

এদিকে কিছুদিন আগেই গুঞ্জন উঠেছিল, চীনা গায়ক ও গ্লোবাল সেনসেশন জ্যাকসন ওয়াং নাকি এই ছবির কাস্টে রয়েছেন। কিন্তু সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানালেন, ‘এটা পুরোটাই মিথ্যে খবর। আমি কোনওদিন অভিনয় করিনি, আর এত বড় প্রোজেক্টে আমার থাকা সম্ভব নয়। এটা আমার আর এক বন্ধুর মাঝে মজার একটা কথোপকথনের ফলাফল—সিরিয়াসলি নেওয়ার কিছু ছিল না।’

অন্যদিকে, হৃতিক এখন ব্যস্ত তাঁর পরবর্তী অ্যাকশন থ্রিলার ‘ওয়ার ২’–এর প্রচারে। ছবিতে তাঁর সঙ্গে ভিলেনের চরিত্রে রয়েছেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর এবং গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন গর্ভবতী অভিনেত্রী কিয়ারা আদবানি।

সব মিলিয়ে, ‘কৃষ ৪’ যে শুধু একটি সুপারহিরো সিনেমা নয়, বরং আবেগ, অ্যাকশন আর প্রযুক্তির মেলবন্ধনে তৈরি হতে চলেছে এক নতুন যুগের বলিউড মাইলফলক—তা আর বলার অপেক্ষা রাখে না!


```