Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

সারা বাড়িতে লাল আলো, ছড়িয়ে হাড়গোড়! কিশোর কুমারের বাড়ি যেন সাক্ষাৎ মৃত্যুপুরী

কাজের বাইরে, বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগে রাজি ছিলেন না কিশোর। অকারণ সাক্ষাৎকারেও ছিল অনীহা। কিন্তু ওরকম একজন ব্যক্তিত্বকে ঘিরে কি মানুষের আগ্রহ কমে?

সারা বাড়িতে লাল আলো, ছড়িয়ে হাড়গোড়! কিশোর কুমারের বাড়ি যেন সাক্ষাৎ মৃত্যুপুরী

কিশোর কুমার

শেষ আপডেট: 19 April 2025 17:41

দ্য ওয়াল ব্যুরো: মজাদার গান গেয়ে মনোরঞ্জন তাঁর বাঁ হাতের খেল! কমিক টাইমিং-- তাও তুলনাহীন। অভিনয় থেকে গান-- যেখানেই হাত দিয়েছেন, ফলেছে সোনা-- তিনি কিশোর কুমার। তবে মানুষটির ব্যক্তিগত জীবনে ঝড় এসেছে বারংবার। আদ্যপান্ত প্রচারবিমুখ মানুষটির সাক্ষাৎকারেও ছিল চরম অনাসক্তি। শুধু কি তাই? বাড়ি সাজিয়েছিলেন মাথার খুলি, হাড়গোড় আর লাল আলো দিয়ে! কেন? নেপথ্যে কাহিনী শুনলে মন খারাপ হতেই পারে। 

কাজের বাইরে, বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগে রাজি ছিলেন না কিশোর। অকারণ সাক্ষাৎকারেও ছিল অনীহা। কিন্তু ওরকম একজন ব্যক্তিত্বকে ঘিরে কি মানুষের আগ্রহ কমে? মাঝেমধ্যেই 'হানা' দিতেন অনুরাগীর দল। সংবাদমাধ্যমও ভিড় করত কিশোরের বাড়িতে। 

অনাকাঙ্ক্ষিত দর্শক এড়াতেই হাড়গোড় ছড়ানোর আইডিয়া ভাঁজেন তিনি। বসার ঘরে থেকে শোবার ঘর-- সব দিকেই একই অবস্থা! ভয়ে অনেকেই কিশোরের বাড়ি যাওয়া বন্ধ করে দিতে শুরু করেন। এটাই তো চেয়েছিলেন কিশোর! তাঁর মিশন 'সাকসেসফুল'ও হয়। 

জীবনে চার বার বিয়ে করেছিলেন কিশোর কুমার। প্রথম স্ত্রী রুমা গুহ ঠাকুরতা নিজের কেরিয়ারকে প্রাধান্য দেন। কিশোর রাজি হননি। ফলাফল বিচ্ছেদ। দ্বিতীয় স্ত্রী মধুবালা অসুস্থ অবস্থাতেই বিয়ে করেন কিশোর কুমারকে। বিয়ের পর থেকেই তিনি শয্যাশায়ী। 

তৃতীয় স্ত্রী যোগিতা বালি কিশোরের জন্মদিনের দিনই জানান তিনি সংসার করতে চান না। চতুর্থ স্ত্রী লীনা চন্দভারকরের সঙ্গেই খুশি ছিলেন কিশোর, দাবি তাঁর ঘনিষ্ঠদের। কিন্তু সেই বিয়েই বাঁ বেশিদিন টিকল কই। কুড়ি বছরের ছোট লীনার সঙ্গে মাত্র ৮ বছর সংসার করেন কিশোর। এরপরেই প্রয়াত হন তিনি।


```