Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

'বেবি গার্ল'-কে নিয়ে প্রথম দিওয়ালি কিয়ারা-সিদ্ধার্থর, শেয়ার করলেন ছবিও

মা হওয়ার পর প্রথম দিওয়ালিতে ফুটফুটে কন্যাসন্তানকে নিয়ে প্রকাশ্যে এলেন কিয়ারা আডবাণী।

'বেবি গার্ল'-কে নিয়ে প্রথম দিওয়ালি কিয়ারা-সিদ্ধার্থর, শেয়ার করলেন ছবিও

কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 21 October 2025 10:59

দ্য ওয়াল ব্যুরো: এই বছরের দিওয়ালি অভিনেত্রী কিয়ারা আডবাণী এবং তাঁর স্বামী সিদ্ধার্থ মালহোত্রার জন্য ছিল বিশেষ। কারণ, জুলাই মাসে তাঁদের জীবনে এসেছে ফুটফুটে কন্যাসন্তান। মা হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে এলেন কিয়ারা, আর তা-ও স্বামী সিদ্ধার্থের সঙ্গে তাঁদের প্রথম দিওয়ালি উদযাপনের একটি ভিডিওর মাধ্যমে।

সোমবার, কিয়ারা এবং সিদ্ধার্থ সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। সেই ভিডিওতে দেখা যায়, এই তারকা দম্পতি হলুদ রঙের পোশাকে সেজেছেন। কিয়ারা পরেছেন ফ্লোয়িং আনারকলি-স্টাইলের স্যুট, আর সিদ্ধার্থকে দেখা যাচ্ছে মানানসই কুর্তা ও সাদা পাজামায়।

ভিডিওটির ক্যাপশনে কিয়ারা লেখেন, "শুভ দীপাবলি। ভালবাসা, আলো।" ক্লিপটিতে এই দম্পতিকে হাসিমুখে, একে অপরের দিকে তাকাতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে ‘Happy Diwali’ গান বাজতে থাকে।

ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। নতুন মা কিয়ারার 'পোস্ট-বেবি গ্লো' এবং এই জুটির মিষ্টি রসায়নে মুগ্ধ হয়ে অনুরাগীরা। কমেন্ট বক্সে ভালবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন বহু ভক্ত।

 একজন ভক্ত লেখেন, "কী দারুণ গ্লো কাই-এর মুখে!" আরেকজন আবেগপ্রবণ হয়ে লেখেন, "দীর্ঘদিন পর আমার বেবি গার্ল নতুন মা কিয়ারা আডবাণীকে দেখলাম... সবসময়ের মতোই দারুণ দেখতে।" অনেকে আবার "নজর না লাগে" বলেও মন্তব্য করেন।

গত ১৫ জুলাই কিয়ারা ও সিদ্ধার্থ তাঁদের কন্যা সন্তানের আগমনের সুখবরটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। এরপর তাঁরা মিডিয়াকে অনুরোধ করেন, তাঁদের নবজাতকের ছবি না তোলার জন্য।

প্রসঙ্গত উল্লেখ্য, কিয়ারা এবং সিদ্ধার্থ মালহোত্রা ২০২৩ সালে রাজস্থানের জয়সলমেরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০২১ সালের যুদ্ধভিত্তিক ছবি 'শেরশাহ'-তে তাঁরা একসঙ্গে অভিনয় করেন।

কিয়ারাকে শেষ দেখা গিয়েছিল অ্যাকশন থ্রিলার 'ওয়ার ২' ছবিতে, যেখানে হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর-ও অভিনয় করেছেন। অন্যদিকে, সিদ্ধার্থকে সম্প্রতি দেখা যায় 'পরম সুন্দরী' ছবিতে, যা ২৯ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায়।


```