Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!সুস্থ সমাজ গড়াই লক্ষ্য: শহর ও মফস্বলে স্বাস্থ্য শিবিরের মাধ্যমে সাধারণের পাশে ডিসান হাসপাতালWest Bengal Election 2026 | আবেগের বশেই ‘হুমকি’ দিই শুভেন্দু ‘অপেরা’ করলে পারত!উত্তর কলকাতার অর্ধেক বুথই ‘অতি স্পর্শকাতর’, থাকছে ১০০টি মহিলা বুথও'৯০ লক্ষ না দিলে সেক্স করতে দেব না', বর রাজি না হওয়ায় বাড়িসুদ্ধ লোককে পুড়িয়ে মারার চেষ্টা কনের

'সেলিব্রিটি হলেই কি সব মাফ?' এয়ারপোর্টে লাইনে এড়িয়ে সটান ভেতরে ঢুকলেন করিনা, রেগে লাল নেটপাড়া

এয়ারপোর্টে লাইন না মেনে সরাসরি ঢোকার অভিযোগে তীব্র সমালোচনার মুখে করিনা। ভাইরাল ভিডিও ঘিরে নেটিজেনদের ক্ষোভ।

'সেলিব্রিটি হলেই কি সব মাফ?' এয়ারপোর্টে লাইনে এড়িয়ে সটান ভেতরে ঢুকলেন করিনা, রেগে লাল নেটপাড়া

করিনা কাপুর

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 13 April 2026 18:33

দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) আবারও চর্চার কেন্দ্রে। তবে এবার কোনও ছবির জন্য নয়, বরং বিমানবন্দরে নিয়ম ভাঙার অভিযোগে নেটিজেনদের তীব্র কটাক্ষের মুখে পড়েছেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশির দীর্ঘ লাইন এড়িয়ে সরাসরি এন্ট্রি গেট দিয়ে ঢুকে পড়ছেন অভিনেত্রী।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে করিনাকে একটি হালকা পিচ রঙের স্যুট-সালওয়ার এবং চোখে মোটা ফ্রেমের চশমা পরে থাকতে দেখা যায়। বিমানবন্দরের প্রবেশদ্বারে তখন সাধারণ যাত্রীদের দীর্ঘ লাইন। ভিডিওতে দেখা যাচ্ছে, করিনা সেই লাইনে না দাঁড়িয়ে সরাসরি গেটের দিকে এগিয়ে যান। তাঁর সঙ্গে থাকা এক ব্যক্তি বিমানবন্দরের আধিকারিককে অভিনেত্রীর পাসপোর্ট ও পরিচয়পত্র দেখান এবং মুহূর্তের মধ্যেই তিনি ভিতরে চলে যান। লাইনে দাঁড়িয়ে থাকা অন্যান্য যাত্রীদের তোয়াক্কা না করেই তাঁর এমনভাবে প্রবেশ করা নিয়ে সরব হয়েছেন নেটিজেনরা।

 এই ঘটনা প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। এক নেটিজেন প্রশ্ন তুলেছেন, “সেলিব্রিটিদের এই অধিকার কে দিয়েছে? বাকিরা জরুরি ফ্লাইট ধরার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, এটা মোটেও ঠিক নয়।” অন্য এক ব্যবহারকারীর মতে, একটি সাধারণ লাইন আমাদের সমাজের গভীর বৈষম্যকে তুলে ধরেছে। আবার কেউ কেউ ভারতের ‘ভিআইপি সংস্কৃতি’ নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সতর্কবার্তার প্রসঙ্গও টেনে এনেছেন। তবে এই বিতর্ক নিয়ে করিনা কাপুর খানের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

বিতর্কের মাঝেও নিজের কাজ নিয়ে ব্যস্ত বেবো। খুব শীঘ্রই তাঁকে পরিচালক মেঘনা গুলজারের আগামী ছবি ‘দায়রা’-তে দেখা যাবে। এছাড়াও তাঁর হাতে একটি প্যান-ইন্ডিয়া সিনেমা রয়েছে, যার নাম এখনও ঘোষণা করা হয়নি।


```