Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!সুস্থ সমাজ গড়াই লক্ষ্য: শহর ও মফস্বলে স্বাস্থ্য শিবিরের মাধ্যমে সাধারণের পাশে ডিসান হাসপাতালWest Bengal Election 2026 | আবেগের বশেই ‘হুমকি’ দিই শুভেন্দু ‘অপেরা’ করলে পারত!উত্তর কলকাতার অর্ধেক বুথই ‘অতি স্পর্শকাতর’, থাকছে ১০০টি মহিলা বুথও

অহং থেকে ঈশ্বরপ্রাপ্তি! কীর্তনের আবহ সঙ্গে মুক্তি পেল আশা অডিও-র ‘গৌড়’

বাংলার ঐতিহ্য আর কীর্তনের সুরে অন্তর্জাগরণের গল্প নিয়ে এল আশা অডিও। অহং ও আকাঙ্ক্ষা পেরিয়ে ঈশ্বরপ্রাপ্তির আধ্যাত্মিক সফর ‘গৌড়’ এখন সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। 

অহং থেকে ঈশ্বরপ্রাপ্তি! কীর্তনের আবহ সঙ্গে মুক্তি পেল আশা অডিও-র ‘গৌড়’

আশা অডিও-র ‘গৌড়’ মুক্তিতে

শেষ আপডেট: 13 April 2026 17:55

দ্য ওয়াল ব্যুরো: আধ্যাত্মিকতা ও প্রেমের মেলবন্ধনে তৈরি ‘গৌড়’ নিয়ে হাজির হল আশা অডিও। গৌড় বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির শিকড় থেকে অনুপ্রাণিত বিশেষ সঙ্গীত সংকলন। যা ইতিমধ্যেই সঙ্গীতপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

‘গৌড়’ শব্দের সঙ্গে ইতিহাসের যোগ রয়েছে। এই সংকলনে তাই তুলে ধরা হয়েছে পুনর্জন্ম ও অন্তর জাগরণের মতো গভীর ভাবনা। মানবজীবনের বিভিন্ন স্তর।, অহং, আকাঙ্ক্ষা ও অভিজ্ঞতা- প্রতিটি স্তরকে আলাদা আলাদা সঙ্গীত রচনার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। ধাপে ধাপে সেই স্তরগুলো ভেঙে গিয়ে এক সময় মানুষ পৌঁছে যায় ঈশ্বরের সান্নিধ্যে—এই ভাবনাই এই সঙ্গীতের মূল সুর।

সংকলনের কেন্দ্রে রয়েছে প্রেম, তবে তা তুলে ধরা হয়েছে সাময়িক বা ব্যক্তিগত আবেগ হিসেবে নয়, বরং এক গভীর ও রূপান্তরমূলক ভক্তির প্রকাশ হিসেবে। এই প্রেমের মধ্যে দিয়েই আত্মসমর্পণ এবং এক উচ্চতর শক্তির প্রতি নিবেদনের পথ দেখানো হয়েছে।

এই সঙ্গীতযাত্রাকে আরও সমৃদ্ধ করেছে কীর্তনের আবহ। বাংলার অন্যতম প্রাচীন গণসঙ্গীত ধারার মধ্যে কীর্তন একসময় যেমন মানুষের মন জয় করেছিল, আজও তেমনই তার আবেগ ও গভীরতা অটুট রয়েছে। ‘গৌড়ে’র প্রতিটি সুরে সেই কীর্তনের আত্মিক স্পর্শ স্পষ্টভাবে ধরা পড়ে।

৮ এপ্রিল থেকে আশা অডিওর অফিসিয়াল ইউটিউব চ্যানেল-সহ সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্মে রয়েছে ‘গৌড়’। আশা অডিওর তরফে জানানো হয়েছে, এই সংকলন শুধু সঙ্গীত নয়, বরং এক অন্তর্জাগরণের অভিজ্ঞতা। 


```