Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের

'ডেটিং অ্যাপে অন্য মেয়েদের সঙ্গে...', প্রাক্তনের এমন মন্তব্যে ক্ষোভ উগরে দিলেন করণ কুন্দ্রা

"ডেটিং অ্যাপে অন্য মেয়েদের সঙ্গে…" প্রাক্তন অনুষা দান্দেকারের বিস্ফোরক অভিযোগে চুপ থাকলেন না করণ কুন্দ্রা! পালটা জবাবে তীব্র ক্ষোভ উগরে দিলেন অভিনেতা।

'ডেটিং অ্যাপে অন্য মেয়েদের সঙ্গে...', প্রাক্তনের এমন মন্তব্যে ক্ষোভ উগরে দিলেন করণ কুন্দ্রা

করণ কুন্দ্রা ও অনুষা দান্দেকার

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 3 October 2025 12:52

দ্য ওয়াল ব্যুরো: টেলিভিশন জগতের পরিচিত মুখ করণ কুন্দ্রা কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই আলোচনার কেন্দ্রে থাকেন। বর্তমানে অভিনেত্রী তেজস্বী প্রকাশের সঙ্গে তাঁর সম্পর্ক ইন্ডাস্ট্রির 'পাওয়ার কাপল' হিসেবে পরিচিত। তবে সম্প্রতি করণের প্রাক্তন প্রেমিকা, মডেল ও অভিনেত্রী অনুষা দান্দেকার এক পডকাস্টে বিস্ফোরক অভিযোগ তোলায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

অনুষা দান্দেকার এবং করণ কুন্দ্রা তিন বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে ছিলেন, যা ২০২০ সালে ভেঙে যায়। সম্প্রতি তাঁর ইউটিউব চ্যানেল 'Unverified – The Podcast'-এ অনুষা ইঙ্গিত দেন যে করণের জন্যই তাঁদের সম্পর্কে বিচ্ছেদ ঘটেছিল।

অনুষা যদিও কারও নাম সরাসরি উল্লেখ করেননি, কিন্তু তাঁর বক্তব্যে স্পষ্টতই করণ কুন্দ্রার দিকে অভিযোগের আঙুল ওঠে। তিনি বলেন, "একটি ডেটিং অ্যাপের জন্য ক্যাম্পেইন করার সময় আমার অবিশ্বাস্য অভিজ্ঞতা হয়েছিল। যখন এই ক্যাম্পেইনটা করেছিলাম, তখন আমি আমার প্রাক্তনকে ডিলটা পাইয়ে দিই। ওটা ছিল ওঁর জীবনে সবচেয়ে বেশি টাকার ডিল। কিন্তু আমরা যখন একসঙ্গে ওই ক্যাম্পেইনের প্রতিনিধিত্ব করছিলাম, তখন সে একই অ্যাপ ব্যবহার করে অন্য মেয়েদের সঙ্গে কথা বলত আর দেখা করত... পরে জানতে পারলাম, সে অনেকের সঙ্গেই ঘনিষ্ঠ হয়েছিল।"

প্রাক্তনের এই বিস্ফোরক মন্তব্যে অবশেষে নীরবতা ভেঙেছেন করণ কুন্দ্রা। যদিও কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে পোস্টটি সরিয়ে ফেলেন অভিনেতা, তবুও তাঁর তীব্র ক্ষোভ স্পষ্ট বোঝা যায়। বিরক্তি প্রকাশ করে করণ লেখেন, "মাত্র তিন ঘণ্টায় ৮৭টা আর্টিকেল আর কিসের জন্য? একটা পডকাস্ট বিক্রি করার জন্য? আমাদের দেশের তরুণ-তরুণীদের এই অনুপ্রেরণা দেওয়া হচ্ছে?"

তিনি নারী-পুরুষের সম্পর্কের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার নিয়েও প্রশ্ন তোলেন, "আজকাল, এই কঠোর এলিট মহিলারা যা খুশি বলতে পারেন আর তাঁদের মন্তব্যে হাততালি দেওয়া হয়। আমার মতো পুরুষদের কোথাও যাওয়ার জায়গা নেই! ...আমি এখন বুঝি কেন সফল পুরুষও এই দেশে আত্মহত্যা করে। কারণ এই ধরনের মহিলাদের হাত থেকে নিস্তার নেই।"

করণের এই পালটা পোস্টের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে, একতরফাভাবে পুরুষদের দোষারোপ করা হয়, এবং ক্ষমতা ও পরিচিতির নেশায় কিছু মানুষ মানসিক নির্যাতন করেও পার পেয়ে যায়। অনুষার এই অভিযোগ এবং করণের পাল্টা জবাবে সোশ্যাল মিডিয়ায় এখন নতুন করে বিতর্ক শুরু হয়েছে।


```