Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

ক্রিকেটারদের কফির আড্ডায় ডাকতে ভয় পান করণ! হার্দিক-রাহুলের ঘটনা আজও ভুলতে পারেননি

'ক্রিকেটাররা দেশের আইকন। তাঁরা আমার শোয়ে এলে ভাল লাগবে। কিন্তু ওঁদের ডাকতে আমার ভয় লাগে।'

ক্রিকেটারদের কফির আড্ডায় ডাকতে ভয় পান করণ! হার্দিক-রাহুলের ঘটনা আজও ভুলতে পারেননি

শেষ আপডেট: 28 October 2023 16:15

দ্য ওয়াল ব্যুরো: গত পরশু থেকে শুরু হয়েছে ‘কফি উইথ করণ’-এর অষ্টম সিজন। বলিউডে কথিত আছে, এই শোয়ে করণের তেঁতো প্রশ্ন এবং কফির স্বাদের মুখে পড়ে অনেকেই গোলমাল করে ফেলেন। মুখ থেকে বেরিয়ে আসে অপ্রিয় সত্য। এই সিজনের প্রথম এপিসোডেও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এমন একটি কথা বলেছেন, যা নিয়ে হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তারপরই করণ জানালেন, তাঁর শোয়ে ক্রিকেটারদের ডাকতে এখন তিনি ভয় পান। সেই ভয়ের কারণও খোলসা করেছেন শোয়ের সঞ্চালক।

শুক্রবার বিকেলে ইনস্টাগ্রামে লাইভ এসেছিলেন করণ। অষ্টম সিজনের প্রথম পর্ব মানুষের পছন্দ হওয়ায় তিনি ধন্যবাদ জানিয়েছেন সকলকে। এমন সময় এক নেটিজেন করণকে প্রশ্ন করেন, “এই সিজনে কি কোনও ক্রিকেটারকে দেখা যাবে?” প্রশ্নটি করণের চোখ এড়ায়নি। তিনি ওই যুবককে পাল্টা জিজ্ঞাসা করেন, “আপনার কি মনে হয় যে ক্রিকেটাররা আর আমার শোয়ে আসবে? আমি নিশ্চিত নই। তাঁরা দেশের আইকন। আমার ভাল লাগবে তাঁরা আমার শোয়ে নিমন্ত্রিত হয়ে এলে। কিন্তু ওঁদের তো ডাকতেই ভয় পাই আমি। মুখের উপর না বলে দেবে, সেটা আমি শুনতে রাজি নই।”

উল্লেখ্য, এই শোয়ের সিজন ৬-এ ভারতীয় ক্রিকেট দলের দুই সদস্য হার্দিক পান্ডিয়া ও কেএল রাহুল এসেছিলেন। সেই এপিসোডে করণের প্রশ্নের উত্তরে হার্দিক এমন কিছু মন্তব্য করেছিলেন, যা নারীদের জন্য অসম্মানজনক। তবে রাহুল চুপই ছিলেন। কিন্তু এপিসোডটি সম্প্রচার হতেই নেটিজেনদের কড়া সমালোচনার মুখে পড়েন দুই ক্রিকেটার। চাপের মুখে পড়ে বিসিসিআই তাঁদের সাসপেন্ডও করে। এরপর থেকেই করণ জোহরের শো থেকে বরাবর দূরত্ব বজায় রেখে চলেন জাতীয় দলের ক্রিকেটাররা। করণ নিজেও তা জানেন।


```