Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

পরাগের সমস্ত সত্যি কি জেনে যাবে শিমুল? জানতে পারবে কি মিথ্যের পিছনের আসল কারণ 

জি-বাংলার 'কার কাছে কই মনের কথা' ধারাবাহিকে আবারও আসতে চলেছে নয়া মোড়। এবার কী পরাগের সমস্ত সত্যি জেনে যাবে শিমুল? 

পরাগের সমস্ত সত্যি কি জেনে যাবে শিমুল? জানতে পারবে কি মিথ্যের পিছনের আসল কারণ 

শেষ আপডেট: 2 May 2024 20:22

দ্য ওয়াল ব্যুরো: জি-বাংলার 'কার কাছে কই মনের কথা' ধারাবাহিকে আবারও আসতে চলেছে নয়া মোড়। এবার কী পরাগের সমস্ত সত্যি জেনে যাবে শিমুল? 

এতদিন ধরে শিমুলকে রক্ষা করার জন্য যে মিথ্যার নাটক সাজিয়ে ছিল পরাগ এবার সেই মিথ্যার পর্দা ফাঁস হতে চলেছে শিমুলের কাছে! এবার প্রকাশ্যে এল সেই মহাপর্বের প্রোমো ভিডিও। 

ভিডিওটিতে দেখা যাচ্ছে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে শিমুলদের স্কুলে অনুষ্ঠান চলছে। আর সেই অনুষ্ঠানে নৃত্য প্রদর্শন করছে শিমুল। শিমুল চেয়েছিল তাদের অনুষ্ঠানে যেন তার স্বামী পরাগ আসে। তেমনটা না হওয়ায় একটু মন খারপ হয় তার। কিন্তু হঠাৎ শিমুল নাচ করতে করতে ভিড়ের মধ্যে পরাগকে দেখতে পায় । একটি চাদর মুড়ি দেওয়া অবস্থায় পরাগকে দেখে নেয় শিমুল। তারপর কি  সে মুখোমুখি হবে পরাগের? মিথ্যের পিছনের আসল সত্যিটা কী, সেটাই বার করার চেষ্টা করবে সে? 

জি-বাংলার এই ধারাবাহিকে এখন দেখানো হচ্ছে যে পরাগের উপর শিমুলের সন্দেহ হচ্ছে। পরাগের স্মৃতি চলে যাওয়া যে আসলে নাটক, সেই নিয়ে সন্দেহের দানা বেঁধেছে শিমুলের মনে। তার অনুমান পরাগের ভাই পলাশের হাত থেকে তার স্বামীই তাকে বাঁচিয়েছে। তার কাছে সত্যিটা স্বীকার করেনি তার স্বামী পরাগ। অন্য দিকে শিমুলের দেওর ও তার স্ত্রী প্রতীক্ষা নানাভাবে তার ক্ষতি করার চেষ্টা করে চলেছে। এই ধারাবাহিকের মহাপর্ব আসতে চলেছে আগামী ৩ মে রাত ৯.৩০ টায়। মহাপর্বে এখন এটাই দেখার সত্যিটা কি  সামনে আনতে পারবে শিমুল? 

'কার কাছে কই মনের কথা' ধারাবাহিকটি এতদিন দেখানো হত সন্ধে ৬ টায়। তবে কয়েক সপ্তাহ ধরে এই ধারাবাহিকের সময় বদলে গিয়েছে। এখন থেকে  ৯.৩০ থেকে দেখানো হবে এই ধারাবাহিকটি।


```