Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

কানন দেবীর জীবনী নিয়ে ছবি এই প্রথম, নায়িকার কথা বলেছেন সৌমিত্র, সাবিত্রী, শিখা বাগ

শুভদীপ বন্দ্যোপাধ্যায় বাংলা চলচ্চিত্রের প্রথম সুপারস্টার তিনি। হিন্দি চলচ্চিত্রেও অবাধ বিচরণ। শুধু অভিনয় নয়, গানেও তিনি শ্রোতাদের মনের বনফুল। পর্দায় নিজের প্লে ব্যাক নিজেই করে সমগ্র ভারতবাসীর নয়নের মণি হয়ে ওঠেন তিনি। তিনি কানন বালা

কানন দেবীর জীবনী নিয়ে ছবি এই প্রথম, নায়িকার কথা বলেছেন সৌমিত্র, সাবিত্রী, শিখা বাগ

শেষ আপডেট: 17 January 2023 11:10

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

বাংলা চলচ্চিত্রের প্রথম সুপারস্টার তিনি। হিন্দি চলচ্চিত্রেও অবাধ বিচরণ। শুধু অভিনয় নয়, গানেও তিনি শ্রোতাদের মনের বনফুল। পর্দায় নিজের প্লে ব্যাক নিজেই করে সমগ্র ভারতবাসীর নয়নের মণি হয়ে ওঠেন তিনি। তিনি কানন বালা ওরফে কানন দেবী (Kanan Devi)।

কানন দেবীর জীবন এতই বর্ণময়, যে তা নিয়েই একটা চলচ্চিত্র হয়ে যেতে পারে। কিন্তু তাঁর জীবন-নির্ভর কাজ সেভাবে বড় আকারে কিছু হয়নি। কানন থাকতেই শুধু প্রকাশ পেয়েছিল তৎকালীন নামজাদা সাংবাদিক সন্ধ্যা সেনের অনুলিখনে কাননের জীবনী, 'সবারে আমি নমি'। অতীতে কাননকে নিয়ে একটি তথ্যচিত্র হলেও তা দর্শকনন্দিত হয়নি। কিন্তু বহু যুগ পরে অতীতের নায়িকা কানন দেবীকে নিয়ে ১ ঘণ্টা ৪০ মিনিটের সিনেমার আকারে তথ্যচিত্র বানালেন প্রযোজক ডাঃ জ্যোতিপ্রকাশ গুহ ও পরিচালক শম্পা মিত্র।

আগামী বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩ ছবিটি দক্ষিণ কলকাতার উত্তম মঞ্চে প্রদর্শিত হবে।

সিনেমার চিত্রনাট্যsj আকারে কানন দেবীর সমগ্র জীবন তুলে ধরা হবে এই তথ্যচিত্রে। কানন দেবীর নিজের কণ্ঠ ও তাঁর দুর্লভ ছবি, গান, সিনেমার অংশ দেখা যাবে ছবিতে। এই তথ্যচিত্রে কানন সম্পর্কে বলেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, ললিতা চট্টোপাধ্যায়, শিখা রাণী বাগ, অনসূয়া মজুমদার, সিনেমাটোগ্রাফার কানাই দে (উত্তমকুমারের বহু ছবির ক্যামেরারাম্যান উনি), সন্ধ্যা সেন, মেগাফোনের বর্তমান মালিক বাদল ঘোষ , প্রোডাকশন ম্যানেজার ক্ষীতিশ আচার্য এবং সাথে কানন দেবীর পুত্রবধূ থেকে কাননের পরিবার ও প্রতিবেশীরা বলেছেন এই ছবিতে। সরযূবালা, সাধনা রায়চৌধুরী, কমল মিত্র, মেনকা দেবী, সাউন্ড রেকর্ডিস্ট সত্যেন চট্টোপাধ্যায় এঁদেরও বক্তব্য আছে ছবিতে।

ছবির প্রযোজক নিজেই একজন কানন দেবী গবেষক। তাই তাঁর স্বপ্ন ছিল কানন দেবীর জন্য কিছু করার, যে কাজ ইতিহাসে থেকে যাবে। দীর্ঘ আট বছর ধরে চলেছে 'কানন' জীবন ছবির কাজ। ছবির নাম 'কানন'।

প্রযোজক ডাঃ জ্যোতিপ্রকাশ গুহ নিজে একজন এই শহরের বিশিষ্ট চিকিৎসকও। তিনি জানালেন, 'আমি ছোট থেকেই কানন দেবীর ভক্ত। কানন দেবীর পরিবারের কাছাকাছি আমি যেতে পেরেছিলাম। কারণ কানন দেবীর স্বামী পরিচালক হরিদাস ভট্টাচার্যর চিকিৎসক ছিলাম আমি। হরিদাস ভট্টাচার্যর সঙ্গে দীর্ঘ বছর আমার যোগাযোগ ছিল, দেখাও হত। আমি হরিদাসবাবুর ছেলের মতো হয়ে গেছিলাম। ফলে কানন দেবীর ছেলে-বৌমার সঙ্গেও আমার বিস্তর যোগাযোগ হয়। হরিদাসের ডেথ সার্টিফিকেটও আমার হাতে করা।

আমিই প্রথম কানন দেবীর ওয়েবসাইট তৈরি করি। কানন দেবীর যা সব ছবি সর্বত্র ঘোরে, সেই সবটাই প্রথম আমার ওয়েবসাইটে প্রকাশ করা হয়। কিন্তু শুধু ওয়েবসাইটেই থেমে থাকিনি। পরিচালক শম্পা মিত্র ও আমি মিলে ঠিক করি কানন দেবীর উপর একটা তথ্যছবি বানাব। কিন্তু টাকা লগ্নি করতে কেউ রাজি হচ্ছিলেন না। অতীতের নায়িকা তাঁদের কাছে বর্তমানে প্রাসঙ্গিক নয়। শেষমেষ আমি নিজেই ছবিটি প্রযোজনা করি। অনেক খরচ, অনেক শ্রম, অনেক সময় লাগল। 'কানন' তথ্যচিত্রের কাজ ২০১৪ সালে শুরু হয়। ২০১৫ ২০১৬ পুরোই কাজ হয়েছে। কিন্তু মুশকিল বাঁধল, দু'জন এডিটর আমার থেকে টাকা নিয়ে আমায় ঠকালেন। কাজ কিছুই করলেন না। শেষমেশ এডিটর আনন্দ বন্দ্যোপাধ্যায় এডিট করলেন, শম্পা মিত্রের সৌজন্যে।

ছবিটা খুব আন্তরিকতার সঙ্গে করা হয়েছে। পরিচালক শম্পা মিত্র ও এডিটর আনন্দ বন্দ্যোপাধ্যায়, এঁরা দু'জনেই কানন দেবীর ভক্ত। সৌমিত্র চট্টোপাধ্যায় এত ভাল বলেছেন, যেন তিনি নিজেই এই ছবির ভাষ্যকার। অনসূয়া মজুমদার কানন দেবীর সান্নিধ্য পেয়েছিলেন, উনিও দারুণ বলেছেন। সন্ধ্যা সেনের বড় দরকারি বাইট আছে ছবিতে। শিখা বাগ ও সাবিত্রী চট্টোপাধ্যায়ের উপস্থিতি চমৎকার।

তথ্যচিত্রটা আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে পাঠিয়েছিলাম। ছবির দৈর্ঘ্য বেশি বলে ওঁরা দেখাননি। কিন্তু তবু আশা ছাড়িনি। বসুশ্রী সিনেমাহলেও জায়গা পায়নি ছবি। শেষমেশ উত্তম মঞ্চ। উত্তমকুমারের নামের সঙ্গে যে হলের মাহাত্ম্য জড়িয়ে, সেখানে ছবিটি দেখাতে পেরে ভালই লাগছে।

১৮ জানুয়ারি উত্তম মঞ্চে বিকেল সাড়ে পাঁচটায় দেখানো হবে তথ্যচিত্র 'কানন'। সবাইকে আমন্ত্রণ। বাংলা ছবির ইতিহাসে এমন একটি কাজ আগে হয়নি।'

কানন তথ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হবে শিখা রাণী বাগকে। ৮৪ বছরের অভিনেত্রী হাজির থাকবেন অনুষ্ঠানে, যিনি চল্লিশ-পঞ্চাশের দশকের জনপ্রিয় কিশোরী অভিনেত্রী ছিলেন। বাঙালির ঘরে-ঘরে আদরণীয় মুখ ছিলেন শিখা বাগ। নাচেও মন জয় করতেন তিনি। শিখা বাগ মেজ দিদি ছবিতে কাননের মেয়ের ভূমিকায় অভিনয় করেন।

বাংলা ছবির ঐতিহাসিক কাজ হতে চলেছে 'কানন' জীবন ছবি।

সুচিত্রা সেনের অন্তর্বাসও স্মারক হিসেবে রেখে দিয়েছিলেন ভক্তরা


```