Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

‘আপনি ভারতীয় সিনেমার আশীর্বাদ’, বিমানে আয়ুষ্মানকে বিশেষ উপহার মহিলা ভক্তর

দ্য ওয়াল ব্যুরো: বড়পর্দায় নায়ক হবেন নিজের মহল্লার ‘ড্রিম গার্ল’! শুনতে অবাক লাগলেও এমনটা যে হতে পারে, তা দর্শকদের আগেই দেখিয়েছেন আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। এবার আসছে ‘ড্রিম গার্ল ২’। হাসির মোড়কে বর্তমান সমাজের পরিস্থিতি এ

‘আপনি ভারতীয় সিনেমার আশীর্বাদ’, বিমানে আয়ুষ্মানকে বিশেষ উপহার মহিলা ভক্তর

শেষ আপডেট: 18 August 2023 10:31

দ্য ওয়াল ব্যুরো: বড়পর্দায় নায়ক হবেন নিজের মহল্লার ‘ড্রিম গার্ল’! শুনতে অবাক লাগলেও এমনটা যে হতে পারে, তা দর্শকদের আগেই দেখিয়েছেন আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। এবার আসছে ‘ড্রিম গার্ল ২’। হাসির মোড়কে বর্তমান সমাজের পরিস্থিতি একাধিকবার নিজের সিনেমায় তুলে ধরেছেন তিনি। এবার এক ভক্তের কাছে তারই প্রতিদান পেলেন নায়ক। ফ্লাইটের (flight) মধ্যে এক ভক্তের (fan) থেকে পাওয়া এমন ভালবাসায় আপ্লুত অভিনেতা নিজেও।

সামনেই নতুন ছবি মুক্তি। তার আগে জোরকদমে প্রচার চালাচ্ছেন আয়ুষ্মান। (Ayushmann Khurrana)

কখনও মুম্বই তো কখনও দিল্লি, আবার কখনও ছুটে যাচ্ছেন উত্তরপ্রদেশের কোনও শহরে—সবমিলিয়ে নাওয়া-খাওয়া ভুলে ‘ড্রিম গার্ল ২’-এর প্রচারের জন্য একেবারে প্রাণপাত করে ফেলছেন অভিনেতা। মধ্যপ্রদেশের ইন্দোরে সেই ছবির প্রোমোশনের কাজ সেরেই দিনকয়েক আগে মুম্বই ফেরার ফ্লাইট ধরেছিলেন তিনি। অভিনেতাকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন বিমানে থাকা যাত্রীরা।

তাঁদের মধ্যেই সামনের সিটে বসে থাকা এক মহিলা অনুরাগীর থেকে এক অমূল্য উপহার পান আয়ুষ্মান। অভিনেতার সঙ্গে তিনি সরাসরি কথা বলেছেন কিনা জানা যায়নি। তবে সেই অনুরাগী ফোনে একটি কথা লিখে আয়ুষ্মানকে দেখিয়েছেন। সেখানে লেখা ছিল, “Thank you for blessing Indian Cinema!” যার মর্মার্থ করলে দাঁড়ায়, “আপনার অভিনয় ভারতীয় সিনেমার জন্য আশীর্বাদ! এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই।”

https://twitter.com/ayushmannk/status/1692228342169374806?s=20

ভক্তের থেকে এমন উপহার পেয়ে স্বভাবতই আপ্লুত আয়ুষ্মান। ওই মহিলা অনুরাগী যখন ফোনে কথাটি লিখে তাঁকে দেখাচ্ছেন, তখন সেই দৃশ্য নিজের ফোনে ফ্রেমবন্দি করে রাখেন অভিনেতা। পরে সোশ্যাল মিডিয়ায় ছবিটি পোস্ট করে তিনি লেখেন, “একাধিক শহর ঘুরে ‘ড্রিম গার্ল ২’-এর প্রচারের চরম ব্যস্ততার মধ্যে মেয়েটি আমার দিন ভাল করে দিল। ইন্দোর থেকে মুম্বই।”

সাগরপাড়ে সূর্যের উষ্ণতা মাখছেন ফারদিন! অনেকদিন পরে অভিনেতাকে দেখে খুশি বলিউডও


```