Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

শুধু আজ নয়, ইন্ডাস্ট্রিতে সবসময় ওই ধরনের ভূত ছিল: সোজাসাপটা সোহিনী

বিক্রমের বাড়ির পরিচারিকা অসুস্থ। সাক্ষাৎকারের মাঝেই সোহিনীকে আবদার তাঁর, 'বাড়িতে গিয়ে একটু রান্না করে দে না রে'। ওদিকে সোহিনীও কি কম যান! মুখের উপর জবাব, 'ভীষণ খাটায়'। 

শুধু আজ নয়, ইন্ডাস্ট্রিতে সবসময় ওই ধরনের ভূত ছিল: সোজাসাপটা সোহিনী

আড্ডার মাঝে। ছবি- অরিত্র কবিরাজ

শেষ আপডেট: 28 January 2025 21:46

বিহঙ্গী বিশ্বাস 

ব্যস্ত দিনের রোদেলা দুপুর। দক্ষিণ কলকাতার ক্যাফেতে হাজির হলেন বিক্রম চট্টোপাধ্যায় ও সোহিনী সরকার। হাতে সময় নেই একদম। ৩১ জানুয়ারি মুক্তি পাচ্ছে তাঁদের আগামী ছবি 'অমর সঙ্গী'। তারই প্রচারে নাওয়া-খাওয়া ভুলেছেন ওঁরা দু'জন। তবু মুখে-চোখে বিরক্তি নেই। বিক্রমের বাড়ির পরিচারিকা অসুস্থ। সাক্ষাৎকারের মাঝেই সোহিনীকে আবদার তাঁর, 'বাড়িতে গিয়ে একটু রান্না করে দে না রে'। ওদিকে সোহিনীও কি কম যান! মুখের উপর জবাব, 'ভীষণ খাটায়'। 

রইল সেই ভিডিও 

টিফিন বক্স নিয়েই ঘোরেন সোহিনী। সারাদিন কিছু খাওয়া হয়নি। ভাববেন না, নায়িকা বলে চলে ডায়েট! বক্স খুলতেই বের হল সেদ্ধ ডিম। তা কোনওমতে খেয়েই আমার সেই টোল পড়া গজদাঁত হাসি। 

কিছু দিন আগেই এই অমরসঙ্গীরই পোস্টার ছেঁড়া হয়েছিল। রাগ, দুঃখ নাকি অভিমান? সহাস্য সোহিনীর, 'কী আর বলি, 'ইন্ডাস্ট্রিতে সবসময় ওই ধরনের ভূত ছিল'। যোগ দিলেন বিক্রমও। বললেন, 'ওদের ভাল হোক। আর তো পয়সা নেই যে নতুন পোস্টার লাগাব। ভাল লেগেছে। তাই ছিঁড়েছে। স্যালাড, ব্ল্যাক কফিতেই জমল আড্ডা।


```