Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

মেয়েরা প্রেমে 'গোল্লা', বাবার ম্যাজিকেও জামাই এল না, তাই ‘পাত্র চাই’ বিজ্ঞাপন পিসি সরকারের

একসঙ্গে তিন মেয়ের জন্য পাত্র চেয়ে 'জাদুসম্রাট'-এর এই বিজ্ঞাপন সত্যি তো? সে ব্যাপারেই পিসি সরকার জুনিয়রের সঙ্গে যোগাযোগ করে দ্য ওয়াল। ফোন ধরেই তিনি বলেন, ‘হ্যাঁ এই বিজ্ঞাপন আমাদেরই দেওয়া।’

মেয়েরা প্রেমে 'গোল্লা', বাবার ম্যাজিকেও জামাই এল না, তাই ‘পাত্র চাই’ বিজ্ঞাপন পিসি সরকারের

সপরিবারে পিসি সরকার জুনিয়র ও তাঁদের পাত্র চেয়ে বিজ্ঞাপন

শেষ আপডেট: 11 November 2024 14:34

শুভম সেনগুপ্ত

'জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ৩৮-৪৫ বছর বয়সি সুদর্শন ও দীর্ঘাঙ্গ সুপ্রতিষ্ঠিত পাত্র চাই।' স্বাভাবিক বিজ্ঞাপন। অথচ এই নিয়েই এখন আলোচনা চলছে। কারণ সংবাদপত্রে এই বিজ্ঞাপনটি কোনও সাধারণ বাবা-মা দেননি, দিয়েছেন স্বয়ং জাদুশিল্পী পিসি সরকার জুনিয়র এবং তাঁর স্ত্রী জয়শ্রী সরকার। 

একসঙ্গে তিন মেয়ের জন্য পাত্র চেয়ে 'জাদুসম্রাট'-এর এই বিজ্ঞাপন সত্যি তো? সে ব্যাপারেই পিসি সরকার জুনিয়রের সঙ্গে যোগাযোগ করে দ্য ওয়াল। ফোন ধরেই তিনি বলেন, ‘হ্যাঁ এই বিজ্ঞাপন আমাদেরই দেওয়া।’

পিসি সরকার জুনিয়র ও তাঁর স্ত্রী জয়শ্রী সরকারের তিন মেয়ে। বড় মেয়ে মানেকা সরকার বাবার মতোই ম‍্যাজিক দেখান। মেজো ও ছোট মমতাজ-মৌবনি দু'জনেই অভিনয় দুনিয়ার পরিচিত মুখ।

পরিচিত মুখের মানুষদের খুব একটা পাত্র বা পাত্রী চেয়ে বিজ্ঞাপন দিতে দেখা যায় না। সে প্রশ্ন করলে জাদুসম্রাট বললেন, 'আমি একজন সাধারণ মানুষ। একজন বাবা। আমার সন্তানদের বিয়ে আমিই দেব। সেই জন্যেই পাত্র চেয়ে বিজ্ঞাপন দিয়েছি। সামাজিক ভাবে আমরা এরকমটা দেখে এসেছি। এতে তো অন্যায়ের কিছু নেই। আমি যে চেষ্টা করছি তাতেই আমার মেয়েরা খুব খুশি। ওরা বুঝতে পারছে একটা সুন্দর জীবনের জন্য তাদের বাবা-মা কতটা আন্তরিক।'

স্বাভাবিকভাবেই পিসি সরকার নামটা দেখে অনেকেরই কৌতূহল জাগবে। ফোনও আসবে বিস্তর। হচ্ছেও তাই। জুনিয়র সরকার জানান, ‘প্রচুর ফোন আসছে। যদিও আমি তো সে সব ধরছি না, আমার লোক ধরছে। আর প্রথমেই আপনার মতোই আমাকে প্রশ্ন করছেন সকলে, এটা কি সত্যি? যদিও আমি কারও সঙ্গে কথা বলছি না। কথা বললেই কনভিন্সড হয়ে যাব। আমার কাছে সব ছেলেই ভাল!' 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে স্ত্রী আর তিনিই পাত্র বাছাই করবেন। কিন্তু ফাইনাল সিলেকশন মেয়েরাই করবেন।

বাবা প্রেমিক মানুষ অথচ মেয়েরা প্রেম করতে পারল না? এ প্রশ্নের উত্তরে পিসি সরকার বলেন, 'বাবার থেকে প্রেমটা শিখতে পারল না। গোল্লা পেল। আমি বলেছিলাম, আমাদের রেহাই দাও। তখন ওরা বলেছিল, 'পুরুষ' খুঁজে পাচ্ছি না। নিজেরা মেয়ে হয়ে কি মেয়েকেই বিয়ে করব?'

তবে জাদুসম্রাট জানিয়ে দেন, বেশি দেরি করতে চান না তাঁরা। অনেক দিন থেকেই দাদু হওয়ার শখ তাঁর। কাজেই হাসতে হাসতেই তিনি বলেন, 'কাল হলে কালই বিয়ে দিয়ে দেব।'

তবে এই বিজ্ঞাপন দেখে রসিকতার ঝড়ও কম বইছে না। অনেকেই নাকি বলছেন, মেয়েরা যেমন প্রেম করায় গোল্লা পেয়েছে, তেমনই ম্যাজিক করে জামাই আনতেও কি তাহলে ‘গোল্লা’ই পেলেন ম্যাজিসিয়ান?


```