Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

হাসপাতালে সুরেখা সিক্রি, ব্রেন স্ট্রোক হয়ে আইসিইউতে ভর্তি জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী

দ্য ওয়াল ব্যুরো: ব্রেন স্ট্রোক হয়ে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী সুরেখা সিক্রি। মঙ্গলবার বিকেলে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। অভিনেত্রীর এক সহকারী বিবেক সিধওয়ানি সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন যে এখন আইসিইইউতে রয়েছেন অভিন

হাসপাতালে সুরেখা সিক্রি, ব্রেন স্ট্রোক হয়ে আইসিইউতে ভর্তি জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী

শেষ আপডেট: 9 September 2020 03:13

দ্য ওয়াল ব্যুরো: ব্রেন স্ট্রোক হয়ে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী সুরেখা সিক্রি। মঙ্গলবার বিকেলে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। অভিনেত্রীর এক সহকারী বিবেক সিধওয়ানি সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন যে এখন আইসিইইউতে রয়েছেন অভিনেত্রী। চিকিৎসকরা জানিয়েছেন, সুরেখা সিক্রির অবস্থায় 'সঙ্কটজনক কিন্তু স্থিতিশীল'। আপাতত তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখছেন চিকিৎসকরা। অভিনেত্রীর অন্যান্য শারীরিক সমস্যাও নজরে রাখছেন তাঁরা। জানা গিয়েছে, এর আগে ২০১৮ সালেও একবার ব্রেন স্ট্রোক হয়েছিল অভিনেত্রীর। মহাবালেশ্বরে শ্যুটিং করার সময় বাথরুমে পড়ে গিয়েছিলেন তিনি। ইদানীং বয়সের ভারে এবং নানা অসুস্থতায় শরীর ভেঙেছিল সুরেখা সিক্রির। সেভাবে আর অভিনয়ের দুনিয়ায় দেখা যাচ্ছিল না তাঁকে। তবে কাজ ছেড়ে দেননি তিনি। বড়পর্দা থেকে টেলিভিশন, সবেতেই কাজ করেছেন চুটিয়ে। পেয়েছেন জাতীয় পুরস্কারও। 'বাধাই হো' ছবিতে দর্শকদের নজর কেড়েছিল তাঁর সাবলীল অভিনয়। ২০১৮ সালে রিলিজ হয়েছিল 'বাধাই হো'। নীনা গুপ্তা, গজরাজ চৌহান, আয়ুষ্মান খুরানা, সুরেখা সিক্রি, সান্যা মালহোত্রা ও আরও অনেক পরিচিত মুখদের নিয়ে তৈরি হয়েছিল অমিত শর্মার এই ছবি। পার্শ্বচরিত্রে সুরন্ত অভিনয় করে এই ছবির জন্যই জাতীয় পুরস্কার পেয়েছিলেন সুরেখা সিক্রি। গতবছর দিল্লিতে অনুষ্ঠিত অ্যাওয়ার্ড সেরিমোনিতে অবশ্য হুইল চেয়ারে করে হাজির হয়েছিলেন তিনি। তখন থেকেই ভাঙতে শুরু করেছে শরীর। তার মধ্যে ৭৫-এর দোরগোড়ায় দারিয়ে দ্বিতীয়বার ব্রেন স্ট্রোকের ঘটনা নিঃসন্দেহে অভিনেত্রীর শরীর-স্বাস্থ্যের ক্ষেত্রে চিন্তার বিষয়। বলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন সুরেখা। চরিত্র স্বল্প সময়ের হলেও বরাবরই অভিনয় দক্ষতায় নজর কেড়েছেন তিনি। টেলিভিশন দুনিয়ার পরিচিত মুখ সুরেখা সিক্রি বিখ্যাত ভিলেনের চরিত্রের জন্য। 'বালিকা বধূ' ধারাবাহিকে নজর কেড়েছিলেন তিনি। ওয়েব সিরিজেও অভিনয় করেছেন সুরেখা। নেটিফ্লিক্সে জোয়া আখতার পরিচালিত 'ঘোস্ট স্টরিজ'-এ দেখা গিয়েছিল বর্ষীয়ান এই অভিনেত্রীকে।

```