Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

নেহা-আদিত্যর বিয়ে নিয়ে বিস্ফোরক উদিত, তাজ্জব সোশ্যাল মিডিয়াও

দ্য ওয়াল ব্যুরো: এ বছর ভ্যালেন্টাইন্স ডে-তেই নাকি গাঁটছড়া বাঁধবেন নেহা কক্কর এবং আদিত্য নারায়ণ। বেশ অনেকদিন ধরেই গুজব রটেছে বলিউডের অন্দরমহলে। তবে ছেলের প্রেম এবং বিয়ে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন উদিত নারায়ণ। তিনি বলেছেন, ইন্ডিয়ান আইডল

নেহা-আদিত্যর বিয়ে নিয়ে বিস্ফোরক উদিত, তাজ্জব সোশ্যাল মিডিয়াও

শেষ আপডেট: 11 February 2020 09:28

দ্য ওয়াল ব্যুরো: এ বছর ভ্যালেন্টাইন্স ডে-তেই নাকি গাঁটছড়া বাঁধবেন নেহা কক্কর এবং আদিত্য নারায়ণ। বেশ অনেকদিন ধরেই গুজব রটেছে বলিউডের অন্দরমহলে। তবে ছেলের প্রেম এবং বিয়ে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন উদিত নারায়ণ। তিনি বলেছেন, ইন্ডিয়ান আইডলের টিআরপি বাড়াতেই নাকি নেহা এবং আদিত্যর সম্পর্কের ব্যাপারে গুজব রটেছে। বেশ কিছুদিন ধরেই অনেকে বলছেন অভিনেতা হিমাংশ কোহলির সঙ্গে বিচ্ছেদের পর নাকি আদিত্যর সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন নেহা। ১৪ ফেব্রুয়ারি নাকি দুই তারকার বিয়ে। কিন্তু তার কদিন আগেই উদিত নারায়ণ জানিয়েছেন, মোটেও এই ভ্যালেন্সটাইন্স ডে-তে বিয়ে হচ্ছে না তাঁর ছেলের। উদিতে কথায়, "আমি আর আদিত্যর মা অনেকদিন ধরেই ওর বিয়ের খবর শুনব বলে অপেক্ষা করছি। নেহা খুব ভাল মেয়ে। আমাদের ওকে বাড়ির বউ করে আনতেও কোনও সমস্যা নেই। নেহা সকলেরই খুব পছন্দের। কিন্তু এখনই আদিত্য-নেহার বিয়ে হচ্ছে এই খবরটা মোটেও সত্যি নয়।" এরপরেই বিটাউনের এই প্রবাদপ্রতিম গায়ক বলেন, "এমনটা হলে ভালই হতো। তবে আমার ধারনা আদিত্য-নেহার বিয়ের গুজব কেবল ইন্ডিয়ান আইডলের টিআরপি বাড়ানোর জন্যই রটানো হয়েছে। এই শোয়ের বিচারক নেহা। আর আমার ছেলে সঞ্চালক। তাই হয়তো এমনটা হচ্ছে।" কিন্তু রিয়েলিটি শোয়ের মঞ্চে আদিত্যর পরিবারের সঙ্গে নেহার সাক্ষাৎ, সেটেই দু'জনের খুনসুটি, তাহলে এ সবই কি পাবলিসিটি স্টান্ট? ছেলের বিয়ে নিয়ে উদিত নারায়ণের মন্তব্যের পর সবটাই ভিত্তিহীন বলে মনে করছেন নেটিজেনরা। এদিকে নেহা কক্কর এবং আদিত্য নারায়ণের বিয়ে হবে এই ভাবনায় নেটিজেনদের অনেকেই ভ্যালেনটাইন্স ডে-র দিন হেভিওয়েত বিয়ের ছবি দেখার জন্য উদগ্রীব ছিলেন। তবে উদিত নারায়ণের মন্তব্যে স্বভাবতই নেটিজেনদের সব আশাই কার্যত পণ্ড হয়েছে। যদিও কয়েকদিন আগে একটি সাক্ষাৎকারে উদিত নারায়ণকে আদিত্য এবং নেহার সম্পর্ক এবং বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করা হয়। জবাবে উদিত বলেন, “নেহা খুবই মিষ্টি মেয়ে। খুব ভাল গানও গান উনি। আমিও ওঁর গানের ভক্ত। ওঁকে পছন্দও করি। শুধু আমিই নই আরও অনেকেই নেহাকে পছন্দ করেন। নিজের যোগ্যতায় ইন্ডাস্ট্রিতে জায়গা বানিয়েছেন নেহা। আরও অনেকদিন ওঁর থেকে ভাল ভাল গান শুনতে চাই।” পাশাপাশি উদিত নারায়ণ আরও বলেন, নেহার সঙ্গে আদিত্যর বিয়ে হলে আমি খুশিই হব। কারণ আমার পরিবারে একজন সঙ্গীতশিল্পী যুক্ত হবেন।

```