Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

প্রয়াত পরিচালক অরুণ রায়, নতুন বছরের শুরুতেই শোকের ছায়া টলিউডে

বৃহস্পতিবার সকালে আরজি কর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। গত এক বছরেরও বেশি সময় ধরে ক্যানসারে ভুগছিলেন পরিচালক।

প্রয়াত পরিচালক অরুণ রায়, নতুন বছরের শুরুতেই শোকের ছায়া টলিউডে

অরুণ রায়

শেষ আপডেট: 2 January 2025 09:37

দ্য ওয়াল ব্যুরো: বছরের শুরুতেই বাংলা সিনেজগতের জন্য খারাপ খবর। প্রয়াত পরিচালক অরুণ রায়। বৃহস্পতিবার সকালে আরজি কর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। গত এক বছরেরও বেশি সময় ধরে ক্যানসারে ভুগছিলেন পরিচালক। সম্প্রতি ফুসফুসে সংক্রমণের কারণে আরজি কর হাসপাতালে ভর্তি হন। শেষমেশ জীবন যুদ্ধে হেরে গেলেন 'বাঘাযতীন' পরিচালক। 

বেশ কিছু বছর ধরেই কণ্ঠনালীর ক্যানসারে আক্রান্ত অরুণ রায়। পূর্বে চিকিৎসাও চলেছে তাঁর। এমনকি বাঘাযতীনের শুটিংয়ের সময়ও বেশ অসুস্থ ছিলেন তিনি। যদিও সে সময় সমস্ত প্রতিকূলতা জয় করে টানা শুটিং চালিয়ে যান অরুণ। তবে সম্প্রতি আরও অবস্থার অবনতি হয় তাঁর। আগেই চিকিৎসকেরা জানিয়েছিলেন কেমোথেরাপির প্রয়োজন অরুণ রায়ের। তবে তাঁর যা শারীরিক অবস্থা ছিল তাতে কেমোথেরাপি দেওয়া কতটা সমীচীন হবে তা নিয়ে ধন্দ ছিল। শেষ ক'দিন বাইপ্যাপ সাপোর্ট দিতে হয়েছিল তাঁকে। 

 

গত ২১ ডিসেম্বর থেকে আরজি করে ভর্তি ছিলেন অরুণ রায়। 'বাঘাযতীন' ছবির পরিচালককে দেখতে সে সময়ে হাসপাতালেও গেছিলেন দেব। জানা গেছিল, পরিচালকের সঙ্গে কথাও হয়েছিল তাঁর। তবে অরুণবাবু এতটাই অসুস্থ ছিলেন যে বেশিক্ষণ ঠিক করে কথা বলতেই পারেননি। আর নতুন বছরের দ্বিতীয় দিনেই এল তাঁর মৃত্যুর খবর। 

আরজি করের জুনিয়র ডাক্তার কিঞ্জল নন্দ অভিনীত সিনেমা 'হীরালাল'-এর পরিচালকও ছিলেন অরুণ রায়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কিঞ্জল। ফেসবুকে লিখেছেন, 'হীরালাল... ভাল থেকো।' স্বাভাবিকভাবেই বাংলা সিনেমার এক খ্যাতনামা পরিচালককে হারিয়ে শোকস্তব্ধ কলাকুশলীরা।


```