Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

বলিউডে আবারও সুখবর, মা হলেন ‘গোপী বহু’ দেবলীনা, ছেলে হল না মেয়ে?

বলিউডে আবারও খুশির খবর। জনপ্রিয় হিন্দি টেলিভিশন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য মা হয়েছেন।

বলিউডে আবারও সুখবর, মা হলেন ‘গোপী বহু’ দেবলীনা, ছেলে হল না মেয়ে?

ফাইল চিত্র

শেষ আপডেট: 19 December 2024 12:28

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে আবারও খুশির খবর। জনপ্রিয় হিন্দি টেলিভিশন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য মা হয়েছেন। ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। সুখবর নিজেই শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে। দুই বছর আগে সাত পাকে বাঁধা পড়েছেন দেবলীনা। দীর্ঘদিনের প্রেমিককেই বিয়ে করেছেন তিনি। 

তাঁদের বিয়ে নিয়ে নানা বিতর্ক ও কটাক্ষের মুখোমুখি হলেও, অভিনেত্রী সবকিছুকে উপেক্ষা করে সংসারে মন দিয়েছেন, তা তিনি অনেক সাক্ষাৎকারের শিকার করে নিয়েছেন। সেই সুখী দাম্পত্য জীবনে এবার নতুন রঙ আনল তাঁদের প্রথম সন্তান।

মাস কয়েক আগেই দেবলীনা তাঁর বেবি বাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। তাঁর বেবি শাওয়ারের ছবিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়। আজ অর্থাৎ বৃহস্পতিবার সুখবর জানাতেই ভক্তদের শুভেচ্ছার বন্যা বয়ে যায় অভিনেত্রীর পোস্টের কমেন্টে। 

ভিডিও শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, 'এবার আমাদের খুশির ঝুলি পূর্ণ হল। ১৮ ডিসেম্বর আমাদের ঘরে এলো ফুটফুটে ছোট্ট ছেলে।' এই সুখবর শেয়ার করার পরই তাঁর সহকর্মী ও ভক্তরা শুভেচ্ছার বন্যায় ভাসিয়েছেন। নবজাতকের আগমনে দাম্পত্য জীবনে এক নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী। নতুন অতিথির আসায় দেবলীনার পরিবার এখন খুশিতে ভরপুর।


```