Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

‘খাকি’ দেখলেন দেবও! কী রিভিউ দিলেন বাংলার ‘হার্টথ্রব’?

প্রায় এক বছর আগে মুক্তি পায় নীরজ পাণ্ডে পরিচালিত ‘খাকি: দ্য বেঙ্গ চাপ্টার’ টিজার অ্যানাউন্সমেন্টে ভিডিও।

‘খাকি’ দেখলেন দেবও! কী রিভিউ দিলেন বাংলার ‘হার্টথ্রব’?

‘খাকি: দ্য বেঙ্গ চাপ্টার’-দেব

শেষ আপডেট: 21 March 2025 13:35

দ্য ওয়াল ব্যুরো: প্রায় এক বছর আগে মুক্তি পায় নীরজ পাণ্ডে পরিচালিত ‘খাকি: দ্য বেঙ্গ চাপ্টার’ টিজার অ্যানাউন্সমেন্টে ভিডিও। তাতে ফুটে উঠেছিল পশ্চিমবঙ্গের মানচিত্র। সেই থেকে শুরু প্রতীক্ষা। বিনোদন জগতে পশ্চিমবাংলা আন্তর্জাতিক পরিসরে স্থান পাবে তা, ভাবতে পারেনি অনেকেই। কিন্তু তাই হল। নীরজের সিরিজে প্রথমবার এক হলেন বাংলার দুই কিংবদন্তি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), জিৎ (Jeet)। তাঁরা ছাড়াও রয়েছেন একাধিক বাঙালি অভিনেতা, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, রাহুল দেব বসু, ঋত্বিক ভৌমিক, শ্রুতি দাস, শোলাঙ্কি রায়, শ্বেতা প্রমুখ।

গতকাল শুরু হল ‘খাকি: দ্য বেঙ্গ চাপ্টার’-এর স্ট্রিমিং। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে একের পর এক রিভিউ জায়গা করে নিয়েছে ওয়ালে-ওয়ালে। শুধুমাত্র আম দর্শকই নয়, রিভিউ দিয়েছেন, নামজাদা সব সেলেবরাও। আর সেই তালিকায় যাঁর নাম জ্বলজ্বল করছে দেব ‘দ্য সুপারস্টার’-এর নাম।

দেবের ইনস্টা স্টোরি

আসলে আজকের দেব যখন শুধুমাত্র দীপক ছিলেন, ঠিক তখন থেকেই তিনি ঠিক যেমন বুম্বাদার ফ্যান তেমনই জিৎ-এর। তাই প্রথমবার নেটফ্লিক্সের পর্দায় তাঁর দুই স্টারের সমানে-সমানে টক্কর দেখে একেবারে ফ্যান বয়ের মতোই আপ্লুত তিনি।

নিজের ইনস্টা হ্যান্ডেলে, স্টোরিতে নেটফ্লিক্সে একটি পোস্ট শেয়ার করেন অভিনেতা। সেই পোস্টে রয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে ‘খাকি: দ্য বেঙ্গল চাপ্টার’কে নিয়ে লেখা রিভিউ, দেখা যাচ্ছে পুলিশ অফিসার ‘অর্জুন মৈত্র’ লুকে জিতকেও। পোস্টটি শেয়ার করে দেব ‘খাকি: দ‌্য বেঙ্গল চ‌্যাপ্টার’-এর গোটা টিমকে শুভেচ্ছাবার্তা জানান তিনি। শুধু তাই নয়, জিৎ-প্রসেনজিৎকে বাংলার ‘রয়্যাল বেঙ্গল টাইগার’ বলেও সম্বোধন করলেন ‘খাদান’ সুপারস্টার। লিখলেন, ‘আমার রয়্যাল বেঙ্গল টাইগারদের জন্য ভীষণ গর্বিত’।


```