Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

সিপিএম নেতা 'পাঠান' বয়কটের ডাক দিলেন, বামের গলায় রামের সুর!

দ্য ওয়াল ব্যুরো: বিভিন্ন রাজ্যের বিজেপি নেতারা ইতিমধ্যে শাহরুখ-দীপিকা অভিনীত 'পাঠান' বয়কটের ডাক (Pathaan controversy) দিয়েছেন। ছবিটির গান 'বেশরম রং' (Besharam Rang)-এ দীপিকার পোশাক নিয়েই মূলত তাঁদের বিক্ষোভ। গেরুয়া শিবিরের সেই নেতাদের দাবি

সিপিএম নেতা 'পাঠান' বয়কটের ডাক দিলেন, বামের গলায় রামের সুর!

শেষ আপডেট: 16 December 2022 14:32

দ্য ওয়াল ব্যুরো: বিভিন্ন রাজ্যের বিজেপি নেতারা ইতিমধ্যে শাহরুখ-দীপিকা অভিনীত 'পাঠান' বয়কটের ডাক (Pathaan controversy) দিয়েছেন। ছবিটির গান 'বেশরম রং' (Besharam Rang)-এ দীপিকার পোশাক নিয়েই মূলত তাঁদের বিক্ষোভ। গেরুয়া শিবিরের সেই নেতাদের দাবি, দীপিকা যেই রঙের বিকিনি পড়েছে, তাতে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত লেগেছে। এই নিয়ে বৃহস্পতিবার কলকাতায় এসে মুখ খুলেছেন শাহরুখ খানও। তিনি বলেন, 'সোশ্যাল মিডিয়াজুড়ে সংগঠিতভাবে নেতিবাচক প্রচার চালানো হচ্ছে।'

এমতাবস্থায় বাংলার বামেরা যখন প্রগতিশীলতার কথা বলছেন, বিজেপি নেতা-মন্ত্রীদের বয়কট ডাক নিয়ে টিপ্পনি (jibe) কাটছেন, ঠিক সেইসময় অন্ধ্রপ্রদেশের এক সিপিএম নেতা (CPIM leader) যা বললেন, তাতে একথা বলা যায় যে বামের গলায় এবার রামের সুর স্পষ্ট। সে রাজ্যের সিপিএম নেতা চিগুরুপতি বাবুরাও। তিনি সরাসরি 'পাঠান' বয়কটের ডাক দিয়ে বললেন, টাকা খরচ করে এই ছবিটি দেখার চেয়ে কোনও ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো বেশি ভাল।

গত সোমবার, ১২ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘পাঠান’ সিনেমার গান ‘বেশরম রং’। তারপর থেকেই বিতর্কের ঝড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের একাংশ গানটিতে হিন্দু ধর্মের অবমাননা করা হয়েছে অভিযোগ তুলে বয়কটের ডাক দিয়েছেন। এমনকী অশালীনতার অভিযোগও আনা হয়েছে। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ড. নরোত্তম মিশ্র, মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাম কদম ইতিমধ্যেই নিজেদের রাজ্যে 'পাঠান'-এর মুক্তি আটকাতে তৎপর হয়েছেন।

এমন পরিস্থিতিতেই এবার ‘বেশরম রং’ নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন অন্ধ্রপ্রদেশের চিগুরুপতি বাবুরাও। এই সিপিএম নেতা বলেন, “বেকার টাকা খরচ করে ‘পাঠান’ দেখার থেকে কোনও অভুক্ত মানুষকে পেট পুরে খাবার খাওয়ানো অনেক ভাল কাজ।” সিপিএম নেতার এই বক্তব্য নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। কোন পরিস্থিতি বিবেচনা করে তিনি এমন মন্তব্য করলেন, তা অবশ্য জানা যায়নি।

‘বেশরম রং’-এ হিন্দু ধর্মের অবমাননা! এবার বয়কটের হুঁশিয়ারি মহারাষ্ট্রের বিজেপি নেতার


```