Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

শেষ হতে চলেছে তিন বোনের গল্প, 'মিঠিঝরা'র অন্তিম পর্বের শ্যুট হয়ে গেল

 'মিঠিঝরা' সিরিয়াল যেহেতু দর্শকের কাছে একটা আবেগ, প্রতিটি চরিত্রের সঙ্গে দর্শক নিজেদের মেলাতে পারেন, তাই মন খারাপ দর্শকদের।

শেষ হতে চলেছে তিন বোনের গল্প, 'মিঠিঝরা'র অন্তিম পর্বের শ্যুট হয়ে গেল

শেষ আপডেট: 11 July 2025 13:27

দ্য ওয়াল ব্যুরো: দু বছর আগে ২০২৩ সালের নভেম্বর মাসে 'মিঠিঝোরা' (Mithijhora) সিরিয়াল পথ চলা শুরু করেছিল। তিন বোনের গল্প ও তাদের বিয়ের পরের কাহিনি নিয়ে চলেছে এই ধারাবাহিক (Bengali Mega Serial)। এই সিরিয়ালে একটা আটপৌরে গল্প আছে বলেই দর্শকের ভালবাসা আদায় করে নেয়। টিআরপিতে মাঝেমধ্যেই নেমে যেত এই মেগা কিন্তু বোনেদের রোজকার গল্প দর্শকরা আপন করে নিয়েছিল এই ধারাবাহিককে।

তবে সম্প্রতি শেষ হতে চলেছে 'মিঠিঝরা'। সিরিয়ালের অন্তিম পর্বের শ্যুট হয়ে গেল সম্প্রতি।

Zee Bangla's 'MithiJhora': Srotoswini and Sarthak's Relationship Takes a  Dramatic Turn | IWMBuzz

রাই-অনির্বাণের জুটিকে দর্শক দারুণ ভালবাসা দিয়েছে। দু'জনের মধ্যে যতই মান-অভিমান থাকুক না কেন, দিনের শেষে একে অপরের সঙ্গে সুখ খুঁজে নিয়েছে তাঁরা। অন্যদিকে জনপ্রিয়তা পেয়েছে স্রোত ও সার্থকের জুটিও। নিলু ও ক্রান্তিকেও কিছুদিনের মধ্যেই আপন করে নিয়েছেন সকলে। রাই-অনির্বাণের জীবনে এসেছে তাঁদের নতুন সদস্য। গল্পের বিভিন্ন মোড়ে যদিও দূরত্ব বেড়েছে রাই-অনির্বাণ এবং স্রোত ও সার্থক জুটির মধ্যে। আর তাতেই জমেছে আরও প্রেম।

Mithijhora: Rai and Anirban marry each other at the altar

চিত্রনাট্যের মোড়ে নিত্যনতুন চমক দারুণ উপভোগ করছেন দর্শকরা। এই সপ্তাহেই দেখানো হবে শেষ পর্ব। কিন্তু কীভাবে শেষ হবে এই ধারাবাহিক? এই নিয়ে আগ্রহে দর্শক মহল। রাইয়ের মনের মেঘ কি কাটবে? অনির্বাণের আচরণে মন ভেঙে যাওয়া রাই আবার জীবনের দিকে তাকিয়ে কি ঘুরে দাঁড়াবে? কেমন হবে নীলু-ক্রান্তির আগামী জীবন?
সব প্রশ্নের উত্তর অপেক্ষা করে আছে এই শেষ কয়েকটি পর্বে!

Watch Mithijhora Episode 404, Streaming on Zee Bangla on JioTV

শোনা যাচ্ছে, পুরো পরিবারের মিল দেখিয়ে তবেই শেষ হবে এই মেগা। অর্থাৎ ঠিক যেমন হাসিখুশি পরিবারের গল্প দেখিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিক, ঠিক তেমনভাবেই ইতি টানবে। 'মিঠিঝরা' সিরিয়াল যেহেতু দর্শকের কাছে একটা আবেগ, প্রতিটি চরিত্রের সঙ্গে দর্শক নিজেদের মেলাতে পারেন, তাই মন খারাপ দর্শকদের।


```