
শেষ আপডেট: 24 March 2024 18:31
দ্য ওয়াল ব্যুরো: আলিয়া ও রণবীরের আদরের কন্যা রাহা কাপুর। অধিকাংশ নেটিজেনের মতে রণবীরের প্রয়াত বাবা ঋষি কাপুরের মতই দেখতে হয়েছে রাহা। ওর বড়বড় চোখ আর মিষ্টি হাসি মুগ্ধ করেছে সকলকে। সোশাল মিডিয়া ঘিরে যথেষ্ট চর্চা তাকে নিয়ে। এবার রাহার সঙ্গে পাকিস্তানের গায়ক আতিফ আসলামের মেয়ে হালিমার মুখের মিল খুঁজে পেয়েছেন নেটিজেনরা। দেখে মনে হচ্ছে দুই যমজ বোন। কী অবিকল মিল দু-জনের মুখের!
আলিয়া ভাট ও রণবীর কাপুর তাঁদের মেয়ের ছবি প্রকাশ্যে এনেছিলেন গত বছর ২৫ ডিসেম্বর। প্রায় ১ বছর পর গতকাল পাক গায়ক তাঁর মেয়ে হালিমার ছবি প্রকাশ্যে আনলেন। আর তারপর থেকেই রাহা আর হালিমার কোলাজ করা ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়।
শনিবার ছিল হালিমার প্রথম জন্মদিন। প্রথম জন্মদিনের দিনই পাক গায়ক সোশাল মিডিয়াতে তাঁর মেয়ের ছবি পোস্ট করেন। হালিমার মিষ্টি মুখ দেখে মুগ্ধ আতিফের অনুরাগীরা। হালিমার ছবি সামনে আসতেই কেউ কেউ রাহার সঙ্গে তুলনা টানে তার। আতিফের মেয়ের সঙ্গে আবিকল মিল রাহার। এমনকী রাহার সঙ্গে সাজগোজও মিলে গিয়েছে হালিমার।
নেটিজেনদের একাংশ ইনস্টাগ্রামে মন্তব্য করেছে, রাহা-হালিমা যেন যমজ বোন। একজন লিখেছেন, ‘ওয়াও, দুই মায়ের গর্ভে জন্ম নেওয়া দুই বোন।‘ যথারীতি এখানেও শুরু হয়ে গেছে দলাদলি। এক দলের বক্তব্য, হালিমা রাহার থেকে বেশি মিষ্টি। অন্য দলের মন্তব্য রাহা বেশি মিষ্টি। কেউ বলছেন, শুধু চুল বাঁধা ও গায়ের রঙের সঙ্গে মিল আছে আর কিছু মিল নেই। অনেকেই অবশ্য দুটি ছোট্ট শিশুর তুলনায় বিরক্ত। তাঁদের মতে দুজনেই নিজের মতো করে সুন্দর।