Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

শ্রদ্ধা জানাতে গিয়ে বিপত্তি! আশা ভোঁসলের বদলে লতাজির ছবি দিয়ে ট্রোলের শিকার আথিয়া

শ্রদ্ধা জানাতে গিয়ে বড় ভুল! আশা ভোঁসলের বদলে লতাজির ছবি পোস্ট করে তুমুল ট্রোলড আথিয়া।

শ্রদ্ধা জানাতে গিয়ে বিপত্তি! আশা ভোঁসলের বদলে লতাজির ছবি দিয়ে ট্রোলের শিকার আথিয়া

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 13 April 2026 17:38

দ্য ওয়াল ব্যুরো: কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের (Asha Bhosle) প্রয়াণে শোকাতুর গোটা দেশ। গত ১২ এপ্রিল, রবিবার তাঁর চিরবিদায়ের পর থেকেই সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে সাধারণ মানুষ ও তারকাদের শ্রদ্ধা বার্তায়। তবে এই শোকের আবহেই একটি ভুল পোস্ট করে নেটিজেনদের তীব্র কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী আথিয়া শেট্টি (Athiya Shetty)।

আশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে গিয়ে আথিয়া তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে আশাজির বদলে তাঁর দিদি, প্রয়াত লতা মঙ্গেশকরের ছবি শেয়ার করে ফেলেন। উল্লেখ্য, লতা মঙ্গেশকর ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছিলেন। আথিয়ার এই ভুল নজর এড়ায়নি নেটিজেনদের। মুহূর্তের মধ্যে সেই স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। যদিও ভুল বুঝতে পেরে কেএল রাহুলের ঘরণী দ্রুত পোস্টটি ডিলিট করে দেন, কিন্তু ততক্ষণে সমালোচনার ঝড় শুরু হয়ে গেছে। নেটিজেনদের একাংশ মন্তব্য করেছেন, "পোস্ট করার আগে অন্তত একবার দেখে নেওয়া উচিত ছিল।"

১৯৩৩ সালে জন্মগ্রহণ করা আশা ভোঁসলে মাত্র ৯ বছর বয়সে সংগীতের আঙিনায় পা রাখেন। ১৯৪৩ সালে তাঁর প্রথম গান রেকর্ড করা হয়। শুরুর দিকে তাঁকে ক্যাবারে বা আইটেম গানের শিল্পী হিসেবে ‘টাইপকাস্ট’ করা হলেও, পরবর্তীতে গজলে তাঁর দক্ষতা সবাইকে অবাক করে দিয়েছিল। প্লেব্যাক সিঙ্গার হিসেবে তিনি ৭ বার ফিল্মফেয়ার এবং ২ বার জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন। ১৩ এপ্রিল, সোমবার বিকেল ৪টেয় শিবাজি পার্কে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা।

Athiya shetty Uploaded lata Mangeshkar picture instead of Asha bhosle after the news of her passing.
by u/God_Emperor__Doom in BollyBlindsNGossip

 আশাজির ব্যক্তিগত জীবনও ছিল রূপোলি পর্দার মতোই ঘটনাবহুল। মাত্র ১৬ বছর বয়সে পরিবারের অমতে লতা মঙ্গেশকরের ব্যক্তিগত সচিব গণপত রাওয়ের সঙ্গে পালিয়ে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু সেই দাম্পত্য সুখের হয়নি। পরবর্তীতে ১৯৮০ সালে তিনি প্রখ্যাত সুরকার আর ডি বর্মণের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ১৯৯৪ সালে তাঁর মৃত্যুর আগে পর্যন্ত তাঁরা একসঙ্গেই ছিলেন।


```