Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

১৬ বছরে পালিয়ে বিয়ে, 'অন্তঃসত্ত্বা অবস্থায় আমাকে...' প্রথম সংসার বেশিদিন টেকাতে পারেননি আশা ভোঁসলে

শনিবার বিকেলে আশা ভোঁসলেকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর নাতনি জেনেই ভোঁসলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সঙ্গীতশিল্পীর হাসপাতালে ভর্তি হওয়ার খবর নিশ্চিত করেছেন। 

১৬ বছরে পালিয়ে বিয়ে, 'অন্তঃসত্ত্বা অবস্থায় আমাকে...' প্রথম সংসার বেশিদিন টেকাতে পারেননি আশা ভোঁসলে

আশা ভোঁসলে (ফাইল ছবি)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 12 April 2026 12:37

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সংগীতজগতের অমর কণ্ঠস্বর, কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে (Asha Bhosle) অসুস্থ। বয়স ৯০ পেরিয়েছে, তবু তাঁর কণ্ঠ আজও কোটি মানুষের হৃদয়ে ছুঁয়ে যায়, সেই শিল্পী এখন হাসপাতালে চিকিৎসাধীন। উদ্বেগ অনুরাগী মহলে। এই খবরের মাঝেই সামনে এসেছে তাঁর জীবনের এক অজানা অধ্যায় (Asha Bhosle first marriage)- একদিকে যেমন তিনি অসংখ্য সুপারহিট গানের জন্য জনপ্রিয়, কিন্তু তাঁর জীবনের শুরুটা ছিল নানা টানাপড়েন ও পারিবারিক দ্বন্দ্বে ভরা।

মাত্র ১৬ বছর বয়সে গণপতরাও ভোঁসলের (Ganpatrao Bhosle) সঙ্গে বিয়ে করেন আশা ভোঁসলে (Asha Bhosle), দুজনের বয়সের ফারাক ছিল অনেকটাই। এক পুরনো সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, প্রেম করেই বিয়ে করেছিলেন তাঁরা। পরিবার এই সিদ্ধান্ত মেনে নেয়নি। বিশেষ করে তাঁর দিদি কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) এই সম্পর্কের বিরোধিতা করেছিলেন বলে জানান আশা ভোঁসলে। ফলে পরিবারের সঙ্গে তাঁর দূরত্বও তৈরি হয়।

আশা ভোঁসলে (Asha Bhosle) বলেন, সেই সময় তাঁর শ্বশুরবাড়ির সদস্যরা একজন গায়িকাকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারেনি। স্বামীর সঙ্গে সম্পর্ক নিয়েও ছিল নানা জটিলতা। তিনি অভিযোগ করেছিলেন, তাঁকে পরিবার থেকে দূরে থাকতে বাধ্য করা হয়েছিল এবং দিদির সঙ্গে যোগাযোগও দীর্ঘদিন বন্ধ ছিল।

দাম্পত্য জীবনে (Asha Bhsole married life) নির্যাতন ও স্বামীর থেকে পাওয়া খারাপ আচরণ নিয়েও খোলাখুলি কথা বলেছিলেন তিনি। একটা সময় প্রায় রোজই তাঁর উপর মানসিক ও শারীরিক নির্যাতন চলত। এমনকী অন্তঃসত্ত্বা অবস্থায় ঘর ছাড়তে বাধ্য করা হয়েছিল। পরে তিনি ফিরে আসেন নিজের মা ও ভাইবোনদের কাছে।

প্রথম বিয়ে (Asha Bhosle first marriage) ভাঙার পর তিনি সুরকার আর ডি বর্মণের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই সম্পর্কেও ছিল টানাপড়েন, যদিও শেষ পর্যন্ত তাঁরা আলাদা থাকতেন, তবে একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা বজায় ছিল।

শনিবার বিকেলে আশা ভোঁসলেকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর নাতনি জেনেই ভোঁসলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সঙ্গীতশিল্পীর হাসপাতালে ভর্তি হওয়ার খবর নিশ্চিত করেছেন। জানা গেছে, অতিরিক্ত শারীরিক ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যাতে তাঁর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা হয়।

১৯৩৩ সালের ৮ সেপ্টেম্বর জন্ম আশা ভোঁসলের (Asha Bhosle)। তিনি প্রয়াত কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের বোন। বাড়িতে গানের পরিবেশেই বড় হয়েছেন তাঁরা। ১৯৪৮ সালে 'চুনারিয়া' সিনেমার 'সাওয়ান আয়া' গান দিয়ে বলিউডে অভিষেক হয় তাঁর। এর আগে মারাঠি ভাষায় গান গেয়েছিলেন তিনি।

শচীন দেববর্মণ, রাহুল দেব বর্মণ, এ. আর. রহমানের মত প্রথম সারির সব সুরকার-সঙ্গীতশিল্পীর সঙ্গেই কাজ করেছেন তিনি। তিনি দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। হিন্দি ভাষা ছাড়াও তিনি ২০টি ভারতীয় ও বিদেশি ভাষায় গান গেয়েছেন।


```