Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিক

'এতদিন জেল খাটছি, এটাই কি প্রাপ্য ছিল?' অফিসারদের চোখে চোখ রেখে বলেছিলেন আরিয়ান

দ্য ওয়াল ব্যুরো: মাদক মামলায় আরিয়ান খানকে (Aryan Khan) ক্লিনচিট দিয়েছে তদন্তকারী সিট। তদন্ত চলাকালীন তাঁর সঙ্গে কী কথা হয়েছিল তা নিয়ে মুখ খুললেন বিশেষ তদন্তকারী দলের প্রধান সঞ্জয় সিং (IPS Sanjay Singh)। জানা গেল, তদন্তে জেরার মুখে অ

'এতদিন জেল খাটছি, এটাই কি প্রাপ্য ছিল?' অফিসারদের চোখে চোখ রেখে বলেছিলেন আরিয়ান

শেষ আপডেট: 11 June 2022 08:33

দ্য ওয়াল ব্যুরো: মাদক মামলায় আরিয়ান খানকে (Aryan Khan) ক্লিনচিট দিয়েছে তদন্তকারী সিট। তদন্ত চলাকালীন তাঁর সঙ্গে কী কথা হয়েছিল তা নিয়ে মুখ খুললেন বিশেষ তদন্তকারী দলের প্রধান সঞ্জয় সিং (IPS Sanjay Singh)। জানা গেল, তদন্তে জেরার মুখে অফিসারদের আরিয়ান প্রশ্ন করেছিলেন, ‘আমার কি সত্যিই এসব প্রাপ্য ছিল?’

মাদক মামলায় (Drug case) শাহরুখ খানের ছেলেকে ক্লিনচিট দিয়েছে সিট। তদন্ত চলাকালীন তিনি সিটের অফিসারদের চোখে চোখ রেখে বলেছিলেন, “এনসিবি সেদিন আমার কাছ থেকে কোনও মাদক পায়নি। তবু ওরা আমায় গ্রেফতার করেছে। বলা হচ্ছে, আমি বিদেশে মাদক পাচার করি, সেভাবে টাকাও রোজগার করি। বলা হচ্ছে আমি আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত। আমার সঙ্গে অনেক বড় অন্যায় করা হচ্ছে।”

আরিয়ান খানের সেসব কথা শুনে ধাক্কা খেয়েছিলেন আইপিএস অফিসার সঞ্জয় সিং। তিনি জানিয়েছেন, আরিয়ান সরাসরি তাঁকে বলেছিলেন, “এভাবে আমার সম্মান নষ্ট করা হচ্ছে। দিনের পর দিন আমাকে জেলে আটকে রাখা হয়েছে। সত্যিই কি এতকিছু আমার প্রাপ্য ছিল?”

আরও পড়ুন: আরিয়ান কাণ্ড কি পুরোটাই সাজানো? এনসিবির বিরুদ্ধে তদন্তে নামছে মুম্বই পুলিশ

আরিয়ান খানের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত। মুম্বইয়ের একটি প্রমোদতরী থেকে মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরিয়ান এবং তাঁর সঙ্গীদের গ্রেফতার করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তারপত দীর্ঘদিন শাহরুখ খানের ছেলেকে জেলের ঘানি টানতে হয়েছে। আদালতে বারবার নাকচ হয়ে গেছে জামিনের আবেদন।

আরও পড়ুন: অভিযোগ মিলল জেলবন্দি নবাবের, আরিয়ান ক্লিনচিট পেতেই তদন্তের মুখে সমীর

আরিয়ান বারবার বলে এসেছিলেন তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যে, তাঁর কাছে কোনও মাদক নেই। তিনি মাদক নিয়ে কোনও কারবারও চালান না। কিন্তু তখন সেসব কোথায় কেউ পাত্তা দেয়নি। বরং মাদকের কলঙ্ক লেগে গিয়েছিল এই তারকাপুত্রের গায়ে। জনতার আদালতে তিনি ‘ভিলেন’ হয়ে উঠেছিলেন। অনেক পরে জামিন পান আরিয়ান। তারপর সপ্তাহ দুয়েক আগে মাদক মামলার বিশেষ তদন্তকারী দল জানায় আরিয়ান খান নির্দোষ। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনও প্রমাণ নেই।


```