Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

রাজের হাত ধরে ওয়েব সিরিজে প্রথমবার আন্দ্রেয়ী, ‘প্রলয় ২’-এ কোন চরিত্রে থাকছেন নায়িকা?

এই সিরিজে আবারও অনিমেষ দত্তের চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। তাঁর প্রত্যাবর্তন নিয়ে দর্শক মহলে আলাদা উন্মাদনা রয়েছে। পাশাপাশি, এবার সিরিজে যুক্ত হয়েছেন আরও একঝাঁক পরিচিত মুখ। 

রাজের হাত ধরে ওয়েব সিরিজে প্রথমবার আন্দ্রেয়ী, ‘প্রলয় ২’-এ কোন চরিত্রে থাকছেন নায়িকা?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 11 January 2026 17:31

দ্য ওয়াল ব্যুরো: এই মুহূর্তে টলিপাড়ায় পরিচালক রাজ চক্রবর্তীকে ঘিরে জোর জল্পনা। কারণ একটাই, সদ্য প্রকাশিত তাঁর আগামী ছবির টিজার।‘হোক কলরব’ নিয়ে ইতিমধ্যে সরগরম নেটপাড়া। সোশ্যাল মিডিয়ায় চলছে জোর চর্চা। তবে এই সবকিছুর মধ্যেই দর্শকদের জন্য আরও এক বড় সারপ্রাইজ প্রস্তুত করছেন পরিচালক। খুব শীঘ্রই আসছে তাঁর বহুল আলোচিত ওয়েব সিরিজের দ্বিতীয় পর্ব  ‘প্রলয় ২’।

গত বছরের নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকেই ‘প্রলয় ২’-এর শুটিং শুরু হয়ে গিয়েছিল। প্রথম সিজনের সাফল্যের পর আবারও অপরাধজগতের অন্ধকার দিক, ক্ষমতার লড়াইকে কেন্দ্র করে নয়া গল্প তুলে ধরতে চলেছেন রাজ চক্রবর্তী। আগের মতোই টানটান উত্তেজনা ও অ্যাকশন যে থাকছে, তার ইঙ্গিত ইতিমধ্যেই মিলেছে।

এই সিরিজে আবারও অনিমেষ দত্তের চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। তাঁর প্রত্যাবর্তন নিয়ে দর্শক মহলে আলাদা উন্মাদনা রয়েছে। পাশাপাশি, এবার সিরিজে যুক্ত হয়েছেন আরও একঝাঁক পরিচিত মুখ। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন লোকনাথ দে, ওম সাহানি, অনুজয় ভট্টাচার্য এবং সৌরসেনী মৈত্র। নতুন চরিত্র ও সমীকরণে গল্পে যে একাধিক মোড় আসতে চলেছে, তা বলাই বাহুল্য।

এই তারকা তালিকায় এবার যুক্ত হল আরও এক নতুন নাম। শোনা যাচ্ছে, রাজ চক্রবর্তীর এই নতুন সিরিজে অভিনয় করতে চলেছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী আন্দ্রেয়ী রায়। এই সিরিজে তাঁকে দেখা যাবে এক দলনেত্রীর ভূমিকায়। চরিত্রটি নাকি বহুস্তরবিশিষ্ট এবং তাঁর হাত ধরেই গল্পে আসবে একের পর এক নতুন টুইস্ট। উল্লেখযোগ্যভাবে, ওয়েব সিরিজে এটাই আন্দ্রেয়ী রায়ের প্রথম কাজ।

টেলিভিশনে জনপ্রিয় মুখ হলেও আন্দ্রেয়ী ইতিমধ্যেই বাংলার গণ্ডি পেরিয়ে মুম্বইয়ের একাধিক প্রজেক্টে কাজ করেছেন। বর্তমানে তাঁকে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কুসুম’-এ মেঘা চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। তবে রাজ চক্রবর্তীর মতো পরিচালকের সিরিজে সুযোগ পাওয়া তাঁর কেরিয়ারে নিঃসন্দেহে নতুন এক মাইলফলক।

এদিকে, ‘প্রলয় ২’-এর হাত ধরে বহু বছর পর অভিনয়ে ফিরছেন অভিনেত্রী তথা সাংসদ জুন মালিয়া। তাঁর প্রত্যাবর্তনও দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ। জানা গিয়েছে, আগের সিজনের মতোই এবারও অপরাধজগতের গল্পই থাকবে সিরিজের মূল উপজীব্য। কিছুদিন আগেই নৈহাটির রাস্তায় শুট হওয়া একাধিক অ্যাকশন দৃশ্য ইতিমধ্যেই পথচলতি মানুষের ক্যামেরায় ধরা পড়েছে। সব মিলিয়ে, ‘প্রলয় ২’ নিয়ে উত্তেজনা যে আগামী দিনে আরও বাড়তে চলেছে, তা এখনই আন্দাজ করা যাচ্ছে।


```