Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

'সত্য প্রেম কি কথা'র নকল নয়, বললেন স্টার জলসার 'বঁধুয়া'র 'পেখম'

স্টার জলসায় মুক্তি পেতে চলেছে 'বঁধুয়া'। তা নিয়ে আড্ডায় অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু।

'সত্য প্রেম কি কথা'র নকল নয়, বললেন স্টার জলসার 'বঁধুয়া'র 'পেখম'

শেষ আপডেট: 18 January 2024 15:49

দ্য ওয়াল ব্যুরো: স্টার জলসায় মুক্তি পেতে চলেছে 'বঁধুয়া'। তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দ্য ওয়ালের সোহিনী মুখার্জির সঙ্গে আড্ডায় ধারাবাহিকের অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু


প্রথমবার স্টার জলসার মত একটা চ্যানেলের মুখ্য চরিত্রে, কেমন লাগছে?
খুবই ভালো লাগছে। সুশান্ত দা, স্টার সবাই যে আমাকে বিশ্বাস করছে, ভেবেছে যে আমি এই চরিত্রটা হয়ে উঠতে পারব, সেটাই আমার জন্য অনেক।


কলেজে ফার্স্ট ইয়ারে পড়তে পড়তে হঠাৎ এত বড় সুযোগ, কীভাবে?
মূলত মডেলিং করতাম। তারপর হঠাৎই একদিন চ্যানেল থেকে ডাক আসে অডিশনের অন্য। তারপর লুক সেট হয়।

মডেলিং থেকে সোজা সিরিয়াল, ক্যামেরার সামনে ঘাবড়েছিলে?
হ্যাঁ, তা তো একটু ঘাবড়েছিলামই। তবে হ্যাঁ, সবাই আমাকে খুব সাহায্য করেছে। যাতে আমার ক্যামেরার সামনে অসুবিধা না হয়।


সবাই বলছে এই সিরিয়ালের গল্পটা নাকি কিয়ারা আডবাণী ও কার্তিক আরিয়ানের 'সত্য প্রেম কি কথা' থেকে নেওয়া, এটা নিয়ে কী মনে হয় তোমার?
দেখো, দর্শককে ঠিক ভুল বলার আমি কেউ নই। তাদের জন্যই সব। তবে বলব কপি নয়, আরও অনেক কিছু আছে গল্পটার মধ্যে।


রিজওয়ানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন?
খুব ভালো। নতুন বলে আমাকে অনেক সাহায্য করেছে। শুধু ও না, সিরিয়ালের সঙ্গে যুক্ত সমস্ত কলাকুশলীরা আমাকে অনেক হেল্প করে প্রোমো শুটের সময়।


'পেখম' হয়ে ওঠার জার্নিটা কেমন?
প্রথম দিন থেকে আজ, প্রতিটা দিন আমি পেখম হয়ে ওঠার চেষ্টা করেছি। আর আমার আশেপাশেও সবাই সেটাই করছে। বাকিটা দর্শকরা বলবেন।


```