Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

এই তবে শেষ বার! আলিয়ার বান্দ্রার বাড়িতে আর হবে না দিওয়ালি সেলিব্রেশন, কেন?

আলিয়া জানিয়েছেন, এই বাড়িতেই তাঁদের মেয়ে রাহার জন্ম। তাই এই দীপাবলির গুরুত্ব অন্যরকম। তাঁর কথায়, “এই বাড়িতে শেষ দীপাবলি বলেই মনটা কেমন করছে। রাহা হয়তো কিছু মনে রাখবে না, কিন্তু এই আলো, এই ভালবাসা ওর মধ্যে থেকে যাবে অনুভূতি হিসেবে,”

এই তবে শেষ বার! আলিয়ার বান্দ্রার বাড়িতে আর হবে না দিওয়ালি সেলিব্রেশন, কেন?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 20 October 2025 18:33

দ্য ওয়াল ব্যুরো: রণবীর কাপুর আর আলিয়া ভাটের ঘরে এবার শেষ দীপাবলি! বান্দ্রার ‘বাস্তু’ বাড়ি ছেড়ে তাঁরা শিগগিরই উঠবেন পালি হিলের নতুন বাংলোয়—যার দাম শুনলে চমকে যাবেন আপনি, প্রায় ২৫০ কোটি টাকা! তাই এবারের দীপাবলি তাঁদের জীবনে খানিক অন্যরকম। একইসঙ্গে আবেগমাখা আর কিছুটা বিষাদের সুর।

আলিয়া জানিয়েছেন, এই বাড়িতেই তাঁদের মেয়ে রাহার জন্ম। তাই এই দীপাবলির গুরুত্ব অন্যরকম। তাঁর কথায়, “এই বাড়িতে শেষ দীপাবলি বলেই মনটা কেমন করছে। রাহা হয়তো কিছু মনে রাখবে না, কিন্তু এই আলো, এই ভালবাসা ওর মধ্যে থেকে যাবে অনুভূতি হিসেবে,”

Inside Alia Bhatt-Ranbir Kapoor's Home, Vastu: Aesthetic Corners, Lively  Decor And Rare Memorabilia

বাড়ির বারান্দাতেই হচ্ছে বিশেষ আয়োজন। তিনি যোগ করেন, “এতগুলো দীপাবলি এখানেই কাটিয়েছি, আমাদের বিয়ের দিনও এখানেই ছিল। তাই খারাপ লাগাটাও বেশি।"

পুজোর পর কর্মীদের হাতে উপহার, মিষ্টি মুখ, আর ছোট্ট রাহার দৌরাত্ম্য—সবই হবে, কিন্তু কোথাও যেন এক অদ্ভূত শূন্যতা গ্রাস করছে তাঁকে। বন্ধুবান্ধবরা এই দিনে তাঁদের বাড়ি আসেন, আমন্ত্রণ পত্র পাঠান দম্পতি। এবারেও পৌঁছে গিয়েছে সেই পত্র, তাতে লেখা, “লাস্ট দীপাবলি ইন বাস্তু"। ড্রেস কোড? “ফেস্টিভ বাট চিল।”

Inside Alia Bhatt and Ranbir Kapoor's enchanting house: A sneak peek into  the couple's abode - Lifestyle News | The Financial Express

নতুন পালি হিলের বাংলো তৈরি হয়েছে কাপুর পরিবারের পুরনো ‘কৃষ্ণরাজ’ বাড়ির জায়গায়। ছয়তলা এই বাড়িতে আছে টেরেস গার্ডেন, প্রাইভেট থিয়েটার, একাধিক এন্টারটেনমেন্ট জোন—সব মিলিয়ে রাজকীয় আয়োজন। এখানেই থাকবেন রণবীর, আলিয়া, রাহা এবং নীতু কাপুর।

আলিয়ার কথায়, “ঘর বদলের হইচইয়ের মধ্যেও মন ভরে আছে কৃতজ্ঞতায়। এ যেন এক নতুন অধ্যায়।”


```